
নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগান কে সামনে রেখে ২০২৬ সালের ১০ জানুয়ারি শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মত এবারো আয়োজন থাকছে রেইনবো চলচ্চিত্র সংসদ।
এ বছর উৎসব চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬পর্যন্ত। ২৪তম আসরে আটটি বিভাগে ৯১ দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উল্লেখ্য ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে।