বিলুপ্তপ্রায় উদ্ভিদের অভয়াশ্রম বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ হচ্ছে কুমিল্লায় লালমাই পাহাড়ের উদ্যান। কুমিল্লার জেলার কোটবাড়ি এলাকার লালমাই পাহাড়ে হবে দেশের তৃতীয় বিরল উদ্ভিদ উদ্যান। এখানে থাকবে বিপন্ন প্রায় ৭৬ প্রজাতির উদ্ভিদ। যার মোট আয়তন ১৭ একর।
উদ্যানটি ৭ নভেম্বর ২০২৫ তারিখ সকলের জন্য উন্মুক্ত করা হবে। উদ্যানটিতে আছে ৭৬ প্রজাতির উদ্ভিদ যার প্রায় ৯০ শতাংশই বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির। দেশের প্রথম উদ্যান ঢাকার মিরপুর, দ্বিতীয়টি চট্টগ্রামের সীতাকুণ্ডে।