বাংলাদেশের বিচারব্যবস্থাকে আরো আধুনিক ও জনবান্ধব করতে চট্টগ্রামে ৩০ নভেম্বর, ২০২৫ চালু করা হয়েছে দেশের প্রথম ই-পারিবারিক আদালত। ই-পারিবারিক আদালতে মামলার আবেদন থেকে শুরু করে সকল কাজ অনলাইনে করা যাবে।
এই ব্যবস্থার অন্যতম সুবিধা হলো
- এতে কাগজের ব্যবহার থাকবে না।
- তবে যেকোন মামলার শুনানি অনুষ্ঠিত হবে সরাসরি উপস্থিতিতে।
- ই-পারিবারিক আদালত একটি পেপারলেস আদালত হবে।
- ই-পারিবারিক আদালতে ভুক্তভোগী বিনামূল্যে মামলা করার সুযোগ পাবেন।
- বিচারপ্রার্থীরা বাসা-অফিস থেকে হাজিরা দিতে পারবেন।
- অনলাইনে ওকালতনামা স্বাক্ষর বা মামলা দায়ের করা যাবে।
- অনলাইনে হবে শুনানি।
- মামলার তারিখ পরিবর্তনের এসএমএস নোটিফিকেশন পাওয়া যাবে।
- বিচারপ্রার্থী মা-শিশুদের বারবার আদালতে আসার প্রয়োজন নেই।