
সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে শিক্ষার মান বৃদ্ধিতে ১৫ নভেম্বর ২০২৫ থেকে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির চালু করা হয়। দেশের প্রায় ১৫০টি উপজেলাতে অবস্থিত ১৯ হাজার ৪১৯টি স্কুলে এই কর্মসুচি শুরু করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এই কর্মসুচি উদ্বোধন করেন।
স্কুল ফিডিং কর্মসুচির উদ্দেশ্য
• শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটানো।
• শিক্ষার্থীরা স্কুলমুখী করানো।
• পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করানো।
এই কর্মসুচির আওতায় সপ্তাহের ৫ দিন মোট ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে খাবার দেয়া হবে। খাবার হিসেবে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ দেয়া হবে।
উৎস- যুগান্তর, বিডিনিউজ২৪