
সরকার আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, শিল্পের টেকসই উন্নয়ন এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘পেপার প্যাকেজিং’ পণ্যকে ২০২৬ সালের ‘বর্ষ পণ্য’ হিসেবে ঘোষণা করেছে। ৩ জানুয়ারি ২০২৬ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত শেরে বাংলা নগরে আয়োজন করা হতো। ২০২২ সালে প্রথমবার পূর্বাচলে বাণিজ্য কেন্দ্র বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকার ২০২৬ সালের ‘বর্ষ পণ্য’ হিসেবে কোন পণ্যকে ঘোষণা করেছে?
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত কোথায় অনুষ্ঠিত হতো?