বিশ্ব কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা পর্তুগালের লিসবনে ফিলিস্তিনের দূতাবাস প্রতিষ্ঠার। শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ এ দূতাবাসের উদ্বোধন করা হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এ পদক্ষেপ নেয়া হয়। অন্যদিকে পর্তুগিজ সরকার সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে পর্তুগাল ১৩তম দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। অন্যান্য দেশ গুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ।