জোহরান কোয়ামে মামদানি বয়স ৩৪। তিনি উগান্ডার কাম্পালায় ১৯৯১ সালের ১৮ অক্টোবর জন্ম নেন। আফ্রিকান অভিবাসী জোহরান মামদানি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র। তিনি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি পড়াশোনা করেছেন ব্রংকস হাই স্কুল অব সায়েন্সে এবং পরবর্তী সময়ে বোওডেন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি। তিনি ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’-এর ক্যাম্পাস শাখার সহপ্রতিষ্ঠাতা।