Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’

চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’

চীনের সর্বশেষ বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ আনুষ্ঠানিকভাবে নৌবহরে যুক্ত হয়েছে। এটি দেশটির তৃতীয় রণতরী এবং ফুজিয়ান প্রদেশের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

‘ফুজিয়ান’-এর আগে চীনের নৌবহরে যুক্ত হয়েছিল দুটি রণতরী—‘লিয়াওনিং’ ও ‘শানডং’, যেগুলো রুশ নকশায় নির্মিত। তবে নতুন রণতরীটি সম্পূর্ণ চীনা নকশায় তৈরি এবং প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত।

দক্ষিণ চীন সাগরে আধিপত্য প্রতিষ্ঠা এবং তাইওয়ান ইস্যুতে কৌশলগত সুবিধা অর্জনের লক্ষ্যে এই রণতরী সংযুক্ত করা হয়েছে। রণতরীটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর আধুনিক ‘তড়িৎ-চুম্বকীয় বিমান উৎক্ষেপণ ব্যবস্থা’ বা ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম (ইমালস), যা আগের রণতরীগুলোর তুলনায় উন্নত প্রযুক্তি হিসেবে বিবেচিত। ‘ফুজিয়ান’ ৮০ হাজার টন পর্যন্ত ওজন বহনে সক্ষম, যা একে চীনের নৌবাহিনীর সবচেয়ে ভারী ও আধুনিক রণতরীতে পরিণত করেছে।

সম্ভাব্য প্রশ্ন

চীনের সর্বশেষ (৩য়) বিমানবাহী রণতরীর নাম কী?

‘ফুজিয়ান’ রণতরীর অন্যতম প্রযুক্তিগত বৈশিষ্ট্য কী?

‘ফুজিয়ান’ রণতরীর ওজন বহনক্ষমতা কত পর্যন্ত?

Quick Links

  • ← All Current Affairs
  • Current Affairs Questions
  • Blogs
  • Job Circulars
  • Admission Prep