
দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের তাঁতিদের অনবদ্য শিল্পকর্ম "টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প" বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। ৯ ডিসেম্বর ভারতের দিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় বাংলাদেশের ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়া হয়।
২০০৮ সালে বাউল সঙ্গীত, ২০১৩ সালে জামদানি শাড়ি, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতল পাটি এবং ২০২৩ সালে ঢাকার রিকশা ও রিকশা-চিত্র ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage)’ স্বীকৃতি অর্জন করে।