
আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার ২০২৬ সালের জানুয়ারি মাসের ৪ তারিখ একটি নতুন 'ফৌজদারি কার্যবিধি' (Criminal Procedure Code) অনুমোদন করেছে। এই আইনটি আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে আধুনিক বিশ্বের প্রচলিত মানবাধিকারের পরিপন্থী কিছু ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।
আফগানিস্তানে আদালতের জন্য নতুন ক্রিমিনাল প্রসিডিউর কোড চালু করেছে তালেবান সরকার। তারা তাদের আইনে বর্ণভিত্তিক বিচারব্যবস্থা প্রবর্তন করেছে। বর্ণভিত্তিক বিচারব্যবস্থার পাশাপাশি দাসপ্রথাকেও আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে প্রকাশ্য রাস্তাঘাট ও বাজারে ক্রীতদাস নিয়ে চলাচলের অনুমতি মিলবে।
নতুন বর্ণভিত্তিক ব্যবস্থার আওতায় একই অপরাধের জন্য ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের ক্ষেত্রে ভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি নতুন আইনের মাধ্যমে ক্রীতদাসকে সঙ্গে নিয়ে জনসমক্ষে চলাচলকেও বৈধতা দেওয়া হয়েছে।
নতুন আইনের প্রেক্ষাপট
নতুন আইনে আফগান সমাজকে ৪টি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
তালেবানের সরকার ১০টি অধ্যায় ও ১১৯টি ধারাসংবলিত এই আইনের পাশ করেছে। ৪ জানুয়ারি ২০২৬ জারি হওয়া আইনটি ইতোমধ্যে দেশটির বিভিন্ন আদালতে পাঠানো হয়েছে।