
যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হিসেবে শপথ নিলেন সোমা সাঈদ। তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ৪ নভেম্বর ২০২৫ তারিখ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যজুড়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিচারপতি নির্বাচিত হন।
পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ:
সোমা সাঈদ: গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতির নাম কী?
উত্তর: সোমা সাঈদ।
প্রশ্ন: সোমা সাঈদ কত তারিখে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন?
উত্তর: ৪ নভেম্বর ২০২৫।
প্রশ্ন: কুইন্স কাউন্টি থেকে নির্বাচিত প্রথম মুসলিম নারী বিচারপতির নাম কী?
উত্তর: সোমা সাঈদ।
প্রশ্ন: শপথ গ্রহণকালে সোমা সাঈদ কোন পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করেছিলেন?
উত্তর: পবিত্র কুরআন শরীফ।
প্রশ্ন: সোমা সাঈদের শপথ অনুষ্ঠানে কোন দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছিল?
উত্তর: বাংলাদেশের।
প্রশ্ন: সোমা সাঈদ যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন?
উত্তর: ডেমোক্র্যাটিক পার্টি।
প্রশ্ন: সোমা সাঈদের আদি নিবাস বাংলাদেশের কোন জেলায়?
উত্তর: টাঙ্গাইল জেলা।
প্রশ্ন: ২০২১ সালে সোমা সাঈদ কোন পদে দায়িত্ব পালন করেছিলেন?
উত্তর: কুইন্স ডিস্ট্রিক্ট জাজ।