
২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াসহ ৬ জন বিশিষ্ট নারীকে 'শ্রেষ্ঠ অদম্য নারী' পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।