
দুই বছরের মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ। দেশগুলো হলো
১। অস্ট্রিয়া
২। কিরগিজস্তান
৩। পর্তুগাল
৪। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
৫। জিম্বাবুয়ে
তাদের দুই বছরের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে। নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি বছর সাধারণ পরিষদের ভোটে পাঁচটি দেশ দুই বছরের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে কিরগিজস্তান।
চলতি বছরের নির্বাচনে ৫ টি অস্থায়ী আসন বিন্যাস
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে কোন দেশগুলো দায়িত্ব পালন শুরু করবে?