বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ২০২৬ সালে আসা সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন। বছর জুড়ে আয়োজিত চাকরির পরীক্ষায় প্রায় সময় গুরুত্বপূর্ন ও আগের পরীক্ষায় আসা সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন রিপিট হয়। নিচের প্রশ্ন গুলো থেকে যেকোনো চাকরি পরীক্ষায় ২/৩ মার্ক কমন পেতে পারেন সেই সাথে একই টপিক থেকে ভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মাস ও পরীক্ষা অনুযায়ী সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো দেয়া হলো-
জানুয়ারি ২০২৬ এ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন
৫০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট [৩০ জানুয়ারি ২০২৬]
- সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে টি আসন প্রস্তাব করে? উত্তর- ১০০ টি
- মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে? উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র
- কোন্ দুটি দেশ সম্প্রতি ন্যাটোতে (NATO) যোগদান করেছে, যা ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন রূপ প্রদান করেছে? উত্তর- সুইডেন এবং ফিনল্যান্ড
- ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ইফাদ (IFAD), SDG এর কোন্ দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে? উত্তর- ১ ও ২
ফেব্রুয়ারি ২০২৬ এ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড - পল্লী বিদ্যুৎ সমিতি - সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম/পিএন্ডএম/ইএন্ডসি) [২৭ ফেব্রুয়ারি ২০২৬]
- বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী মোট রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? উত্তর-
জুডিসিয়াল সার্ভিস কমিশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা [২৭ ফেব্রুয়ারি ২০২৬ ]
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি? উত্তর- ওপেন এআই
বাংলাদেশ ডাক বিভাগ - পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা - পোস্টম্যান/মেইল গার্ড/স্ট্যাম্প ভেন্ডার/আর্মড গার্ডমেইল ক্যারিয়ার/প্যাকার কাম মেইল ক্যারিয়ার/অফিস সহায়ক/রানার/নিরাপত্তা প্রহরী নিয়োগ পরীক্ষা [২৭ ফেব্রুয়ারি ২০২৬ ]
- টেস্ট ক্রিকেটে প্রথম কোন বাংলাদেশি ডাবল সেঞ্চুরী করেন- উত্তর- মুশফিকুর রহিম
- বিগত ৫০ বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? উত্তর- ভুট্টা
- বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? উত্তর- সৌদি আরব
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষা [০৭ ফেব্রুয়ারি ২০২৬]
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? উত্তর- Shoot Me, I Bare My Chest
- বিশ্বের কততম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শততম টেস্টের সেঞ্চুরি করেন? উত্তর-১১ তম
- ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে কত তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? উত্তর-ত্রয়োদশ
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী দেশের মাথাপিছু আয় কত? উত্তর-২৬৭১ মার্কিন ডলার
- জুলাই গণঅভ্যুত্থানে কতজন নারী শহীদ হয়েছেন? উত্তর- ১০জন
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? উত্তর- জোহরান মামদানি
- তৈরি পোশাক রপ্তানীতে শীর্ষ দেশ কোনটি? উত্তর-চীন
- সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী? উত্তর-সোনালী ঈগল
- বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? উত্তর- ৩০ ডিসেম্বর ২০২৫
- বাংলাদেশের মোট ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য কতটি? উত্তর-৬২ টি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (BWDB) - উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক [০৬ ফেব্রুয়ারি ২০২৬]
- আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২০-এ বাংলাদেশ ফাইনালে কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়? ভারত
মার্চ ২০২৬ এ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন
পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল, রাজশাহী - পোস্টম্যান নিয়োগ পরীক্ষা প্রশ্ন [২৭ মার্চ ২০২৬]
- জলবায়ু সংক্রান্ত "প্যারিস চুক্তি" হতে সম্প্রতি কোন দেশ নিজেদের প্রত্যাহার করেছে? উত্তর- যুক্তরাষ্ট্র (United States)