
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ এসেছিল ভারত, চীন ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। তিনি ২১ ও ২২শে জুন ২০২৬ তারিখ মালয়েশিয়া সফর করেন। দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।