
বাংলাদেশে প্রথমবারের মতো দেশব্যাপী নৌযান শুমারি ২০২৬ আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই শুমারি পরিচালিত হবে। এই নৌযান শুমারিরি মূল লক্ষ্য দেশের নৌ খাতের সঠিক তথ্য সংগ্রহ করে একটি আধুনিক ডাটাবেজ তৈরি করা।
নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যের একটি নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। পরবর্তী সময়ে শুমারির প্রাপ্ত তথ্যকে কাজে লাগিয়ে নৌপরিবহন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিনির্ধারণ এবং নিরাপদ ও সুশৃঙ্খল নৌচলাচল নিশ্চিত করা যাবে।
(ক) মূল তথ্য সংগ্রহ: ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত।
(খ) প্রাক-গণনা: ৪ থেকে ১৭ মে ২০২৬ দেশব্যাপী প্রাথমিক তালিকা ও ম্যাপিংয়ের কাজ সম্পন্ন হয়।
(গ) উদ্যোক্তা: নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
১। দেশের সব নিবন্ধিত ও অনিবন্ধিত নৌযানের সঠিক সংখ্যা, ধরণ, ব্যবহার এবং মালিকানার তথ্য সংগ্রহ করা।
২। একটি প্রামাণ্য 'জাতীয় নৌযান ও যন্ত্রচালিত নৌকা ডাটাবেজ' (National Ships and Mechanised Boat Database) তৈরি করা।
৩। নৌপথের যথাযথ উন্নয়ন, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন।