প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আগামী ১১ জুন ২০২৬ তারিখে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬। প্রথমবারের মত ৩ দেশে একযোগে বিশ্বকাপ ফুটবল আয়োজন হচ্ছে । যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- আসর: ২৩তম
- সময়কাল: ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬
- উদ্বোধনী ম্যাচ: ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা (Estadio Azteca) স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে খেলা শুরু হবে।
- ফাইনাল: ১৯ জুলাই ২০২৬ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
- ম্যাচের সংখ্যা: মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে (আগে ছিল ৬৪টি)।
- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিয়ে মোট ম্যাচ হবে ১০৪টি।
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর বিশেষ আকর্ষণ
- নতুন দল: জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও এবং কেপ ভার্দে প্রথমবারের এই ৪ দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে।
- দীর্ঘদিন পর প্রত্যাবর্তন: হাইতি ও কঙ্গো ৫২ বছর পর এবং ইরাক ৪০ বছর পর বিশ্বকাপ ফুটবলের মুলমঞ্চে অংশগ্রহন করছে।
- অফিসিয়াল বল: এবারের আসরের অফিশিয়াল ম্যাচ বলের নাম 'আডিডাস ট্রিওন্ডা' (Adidas Trionda)।
মাসকট ও অফিশিয়াল তথ্য - এবার তিনটি মাসকট ব্যবহার করা হয়েছে
- ম্যাপল (Maple - কানাডা): কানাডার প্রতিনিধিত্বকারী এই মাসকটটি একটি মুজ (Moose - হরিণবিশেষ)। কানাডার পতাকার ম্যাপল পাতার নামানুসারে এর নামকরণ।
- জায়ু (Zayu - মেক্সিকো): মেক্সিকোর দক্ষিণাঞ্চলের জঙ্গলে জন্ম নেওয়া এক দুর্দান্ত জাগুয়ার (Jaguar) হলো জায়ু। ফুটবল মাঠে সে একজন অপ্রতিরোধ্য স্ট্রাইকার (Striker)।
- ক্লাচ (Clutch - যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের প্রতীক হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ঈগল (Eagle)। মাঠে ক্লাচ একজন দক্ষ মিডফিল্ডার (Midfielder), যে দলের মধ্যে বন্ধন তৈরি করে।