
'বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬' আয়োজন হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ২০২৬ সালের ৩-৫ অক্টোবর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সংলাপ প্ল্যাটফর্মে ১০০টির বেশি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেবেন। এবারের এই সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। ২০২৬ সালের এই সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ফ্র্যাগমেন্টস . ফ্রন্টিয়ার্স . ফিউচার (ভাঙন ∙ নতুন দিগন্ত ∙ আগামী দিনের বিশ্ব) নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রি-রিটেন (পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা)।
এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে
সম্মেলনটি পাঁচটি প্রধান থিম্যাটিক স্তম্ভকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে
১। পরিবর্তনশীল ক্ষমতার রাজনীতি: ভূরাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা
২। প্রযুক্তির নতুন দিগন্ত: কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা
৩। অর্থনীতির নতুন ভূগোল: বাণিজ্য, সংযোগ ও প্রবৃদ্ধির নতুন বাস্তবতা
৪। জলবায়ু, স্থিতিস্থাপকতা ও মানব নিরাপত্তা
৫। আস্থা, গণতন্ত্র ও সুশাসনের ভবিষ্যৎ