
বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস (জানুয়ারি) অনুযায়ী, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০২৫–২৬ অর্থবছরে ৪.৬% এবং ২০২৬–২৭ অর্থবছরে ৬.১% হতে পারে। প্রবৃদ্ধি বাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভোগ ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ কমা এবং ২০২৬ সালের শুরুতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা হ্রাস।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৫%, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৫৮%।
দক্ষিণ এশিয়ায় চলতি অর্থবছরে সর্বোচ্চ প্রবৃদ্ধি হবে ভুটানে (৭.৩%), এরপর ভারত (৬.৫%)। শ্রীলঙ্কা (৩.৫%), মালদ্বীপ (৩.৯%) ও নেপাল (২.১%)। পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক।