
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জনকে নির্বাচিত করা হয়েছে। অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন হবে ২৬ ফেব্রুয়ারি, বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একই অনুষ্ঠানে তিনি পুরস্কার তুলে দেবেন।
২০২৫ সালের পুরস্কার প্রদানের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে মোট ৮টি ক্যাটাগরিতে ৯ জনকে এ পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন-
বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর। প্রতিষ্ঠার পাঁচ বছর পর ১৯৬০ সাল থেকে নিয়মিত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়
আগের বছরগুলোতে বাংলা সাহিত্যের ১১টি বিভাগে এই পুরস্কার প্রদান করা হতো। কিন্তু ২০২৪ সালে তা কমিয়ে ১০টি বিভাগে সীমিত করা হয় এবং ‘বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা’ বিভাগটি বাদ দেওয়া হয়।
২০২৫সালের পুরস্কার প্রদানে আরও দুটি বিভাগ বাতিল করে বাংলা একাডেমি এবং মোট ৮টি বিভাগে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছে। এবার তালিকা থেকে বাদ পড়েছে নাটক ও নাট্যসাহিত্য এবং ফোকলোর বিভাগ।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ কতটি বিভাগে প্রদান করা হয়েছে?
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এ ‘কথাসাহিত্য’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কে?