
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড’ (Dag Hammarskjöld) পদকে ভূষিত করা হয়েছে। সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত অবস্থায় ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তারা নিহত হন।
পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন-
১। কর্পোরাল মো. মাসুদ রানা
২। প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম
৩। প্রাইভেট মো. সবুজ মিয়া
৪। প্রাইভেট মো. মোমিনুল ইসলাম
৫। প্রাইভেট শামীম রেজা
৬। প্রাইভেট সান্তো মন্ডল।
‘ড্যাগ হ্যামারশোল্ড’ পদক কী এবং এর ইতিহাস?
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দেন, তাদের বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এই আন্তর্জাতিক পদকটি দেওয়া হয়।