Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু রুহাব

বাংলাদেশে প্রথম ‘কার্বন-নিরপেক্ষ শিশু’-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব। শিশুটি মাত্র ৮ মাস বয়সেই এই স্বীকৃতি অর্জন করে।

রুহাবের বাবা ইমরান রাব্বি, বর্তমানে পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যানের প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

বিগত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রুহাবের জন্ম হয়। তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করতে সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। রোপন করা গাছের মধ্যে অন্যতম হলো আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিম। তাদের এই উদ্যোগের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)। সংস্থার গ্রান্টজয়ী প্রকল্প ঢাকা প্ল্যান্টারস-এর আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

বিশ্বের প্রথম কার্বন–নিরপেক্ষ শিশু হিসেবে স্বীকৃতি পায় ভারতের তামিলনাড়ুর দুই বছরের শিশু আদাভি। তামিলনাড়ুর কৃষকদের সহায়তায় আদাভির জন্মের অনেক আগে থেকেই প্রায় ছয় হাজার ফলের গাছ লাগিয়েছিলেন তার মা–বাবা।

সম্ভাব্য প্রশ্ন

বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিরপেক্ষ শিশু’-এর নাম কী?

রুহাবের জন্ম তারিখ কী?

রুহাবের কার্বন নিঃসরণ অফসেট করতে কতটি গাছ রোপণ করা হয়েছে?

Quick Links

  • ← All Current Affairs
  • Current Affairs Questions
  • Blogs
  • Job Circulars
  • Admission Prep