Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ গুরুত্বপূর্ণ তথ্য

'বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা' অর্থ বিভাগ কর্তৃক প্রকাশিত একটি নিয়মিত বার্ষিক প্রকাশনা। এতে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতি-প্রকৃতি, সরকারের গৃহীত বিভিন্ন নীতি ও কৌশল এবং অর্থনীতির বিভিন্ন খাতের হালনাগাদ অগ্রগতির বিস্তারিত বিবরণ সন্নিবেশ করা হয়। বিগত বছরসমূহের ধারাবাহিকতায় অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ প্রকাশিত হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেয়া হলো-


মূল অর্থনৈতিক সূচক
বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো নিরূপণে জিডিপি, মুদ্রাস্ফীতি, মাথাপিছু আয়সহ বিভিন্ন সূচক ব্যবহৃত হয়।


জিডিপি ও প্রবৃদ্ধি
• চলতি মূল্যে জিডিপি: ৳৫৫,৪২,৭৫৩ কোটি
• স্থির মূল্যে জিডিপি: ৳৩৪,৭৯,০০১ কোটি
• স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি: ৩.৯৭%
মুদ্রাস্ফীতি
৮.৪৮% মুদ্রাস্ফীতি


খাতভিত্তিক জিডিপিতে অবদান
চলতি মূল্যে জিডিপিতে তিনটি প্রধান খাতের অবদান নিম্নরূপ:
• কৃষি: ১০.৯৪%
• শিল্প: ৩৭.৪৪%
• সেবা: ৫১.৬২%


খাতভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার (স্থির মূল্যে)
• কৃষি: ১.৭৯%
• শিল্প: ৪.৩৪%
• সেবা: ৪.৫১%
সেবা ও শিল্প খাতে প্রবৃদ্ধি কৃষির তুলনায় ভালো, যা দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়।


মাথাপিছু আয়
বাংলাদেশ ধারাবাহিকভাবে মাথাপিছু আয়ের উন্নতি বজায় রেখেছে।
• মাথাপিছু জিডিপি: ২৬৭১ মার্কিন ডলার
• মাথাপিছু জাতীয় আয় (GNI): ২৮২০ মার্কিন ডলার
এটি মানুষের জীবনমান, ব্যয়ক্ষমতা এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি নির্দেশ করে।


জনসংখ্যা ও জনমিতি (Population & Demographics)
বাংলাদেশ বিশ্বে অন্যতম জনবহুল দেশ।
• মোট জনসংখ্যা: ১৭২.২৮ মিলিয়ন
• জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিমিতে ১,১৭১ জন
• জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
• পুরুষ-মহিলা অনুপাত: ৯৬.৩ : ১০০


জনসংখ্যাগত সূচক
• স্থূল জন্মহার: ১৯.৪ (প্রতি ১০০০)
• স্থূল মৃত্যুহার: ৬.১ (প্রতি ১০০০)
• দারিদ্র্যের হার: ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার: ৫.৬%
দারিদ্র্যের হার হ্রাস পেলেও মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট এবং বৈষম্য সামাজিক চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


শিক্ষা ও স্বাস্থ্য সূচক (সাক্ষরতার হার (৭ বছর+)
• মোট: ৭৭.৯%
• পুরুষ: ৮০.১%
• মহিলা: ৭৫.৮%
সাক্ষরতার হার বাড়লেও গ্রামীণ-শহর বিভাজন ও মানসম্মত শিক্ষার অভাব চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।


গড় আয়ুষ্কাল
• মোট: ৭২.৩ বছর
• পুরুষ: ৭০.৮ বছর
• মহিলা: ৭৩.৮ বছর
স্বাস্থ্যখাতে অগ্রগতি থাকলেও জনসংখ্যার চাপ ও অবকাঠামোর সীমাবদ্ধতা উল্লেখযোগ্য বিষয়।


খাতভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত
বাংলাদেশের শ্রমবাজারে খাতভেদে কর্মসংস্থানের চিত্র—
• কৃষি: ৪৪.৬৭%
• শিল্প: ১৭.৩৭%
• সেবা: ৩৭.৯৬%
এ থেকে বোঝা যায়, শিল্প ও সেবা খাত জিডিপিতে বেশি অবদান রাখলেও কর্মসংস্থানে এখনও কৃষির গুরুত্ব অত্যন্ত বেশি।

সম্ভাব্য প্রশ্ন

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী মুদ্রাস্ফীতি কত?

অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার?

Quick Links

  • ← All Current Affairs
  • Current Affairs Questions
  • Blogs
  • Job Circulars
  • Admission Prep