১৯৭৮ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত ১২ আসরের মধ্যে অস্ট্রেলিয়া ৭ বার শিরোপা জিতেছে। ইংল্যান্ড জিতেছে ৪ বার, আর নিউজিল্যান্ড একবার (২০০০ সালে) ১ বার।
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং এই টুর্নামেন্টে স্বাগতিক ভারত প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্টের বিবরণ:
• চ্যাম্পিয়ান- ভারত
• রানার-আপ- দক্ষিন আফ্রিকা
• সময়কাল: ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
• আয়োজক: মূল আয়োজক ছিল ভারত এবং সহ-আয়োজক ছিল শ্রীলঙ্কা।
• অংশগ্রহণকারী দল: মোট আটটি দল।
• ফরম্যাট: টুর্নামেন্টটি রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয়েছিল, যেখানে প্রতিটি দল গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে।
সেরা পারফর্মারদের সম্মাননা ও ব্যক্তিগত রেকর্ড
• প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- অলরাউন্ডার দীপ্তি শর্মা
• ফাইনালের সেরা খেলোয়াড়- শেফালি ভার্মা
• একক সংস্করণে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক: টপ অর্ডার ব্যাটার স্মৃতি মান্ধানা। টুর্নামেন্টে মোট ৪৩৪ ।
• সর্বোচ্চ উইকেট শিকারী: দীপ্তি শর্মা -টুর্নামেন্টের ১৮টি উইকেট।
• রেকর্ড ফাইনাল স্কোর: মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ফাইনাল স্কোর ভারত ২৯৮/৮ রান।