Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
তৈরি পোশাক রপ্তানি বাড়াতে কানাডার সাথে চুক্তি স্বাক্ষর

তৈরি পোশাক রপ্তানি বাড়াতে কানাডার সাথে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের তৈরি পোশাক খাতের অন্যতম বড় বাজার কানাডা। ২০০৩ সাল থেকে দেশটি বাংলাদেশের পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে। তবুও সম্ভাবনার তুলনায় রপ্তানির পরিমাণ এখনো তুলনামূলকভাবে কম। এ অবস্থায় কানাডায় রপ্তানি আরও বাড়াতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি) একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ও কানাডার মধ্যে সরাসরি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ সুযোগ তৈরিতে কাজ করবে বিবিসিসি। এছাড়া দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে অংশীদারত্ব, যৌথ উদ্যোগ ও জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করা হবে। বিজিএমইএ জানায়, চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর, যৌথ বাণিজ্য মেলা ও প্রদর্শনীর আয়োজন এবং টেক্সটাইল ও পোশাক খাতে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, বাংলাদেশের মোট পোশাক রপ্তানির মাত্র সাড়ে ৩ শতাংশ আসে কানাডা থেকে, যা বছরে প্রায় ১৫০ কোটি ডলার।

উল্লেখযোগ্যভাবে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও কানাডা আরও ১০ বছরের জন্য বাংলাদেশের তৈরি পোশাককে শুল্কমুক্ত সুবিধা দিতে যাচ্ছে। দেশটির হাউস অব কমন্স ইতিমধ্যে এই অনুমোদন দিয়েছে। এর ফলে ২০৩৪ সাল পর্যন্ত ‘জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফ (জিপিটি) প্লাস’ স্কিমের আওতায় বাংলাদেশ কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে।

সম্ভাব্য প্রশ্ন

‘জেনারেল প্রেফারেন্সিয়াল ট্যারিফ (জিপিটি) প্লাস’ স্কিমের আওতায় বাংলাদেশ কত সাল পর্যন্ত কানাডায় শুল্কমুক্ত সুবিধা পাবে?

Quick Links

  • ← All Current Affairs
  • Current Affairs Questions
  • Blogs
  • Job Circulars
  • Admission Prep