ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানের ৭ প্রস্তাব উপস্থাপন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এই সংকটের সমাধানে সাতটি কার্যকর প্রস্তাব উপস্থাপন করেছে। সম্মেলনে ৭৫টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের দুর্দশা শুরু হওয়ার আট বছর পরও চলছেই এবং আন্তর্জাতিক তহবিলের ঘাটতি সংকটকে আরও জটিল করছে। তিনি জানিয়েছেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার, তাই সমাধানও সেখান থেকেই শুরু করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ তৈরি করতে এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করার আহ্বান জানান। ড. ইউনূস বাংলাদেশের ৭টি প্রস্তাব তুলে ধরেন:রাখাইনের স্থিতিশীলতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের রোডম্যাপ তৈরি।
১. রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ প্রয়োগ।
২. সম্প্রতি বাংলাদেশে আগত বা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের দিয়ে প্রত্যাবাসন শুরু।
৩. রাখাইনকে স্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সমর্থন ও বেসামরিক পর্যবেক্ষণ।
৪. রাখাইন সমাজ ও শাসনব্যবস্থায় রোহিঙ্গাদের একীকরণের জন্য আস্থা তৈরির ব্যবস্থা।
৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার সম্পূর্ণ অর্থায়নের জন্য দাতাদের অবদান একত্রিত করা।
৬. জবাবদিহি, পুনরুদ্ধারমূলক ন্যায়বিচার এবং মাদক-অর্থনীতি ও আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।
৭. ড. ইউনূস আরও বলেন, “বিশ্ব রোহিঙ্গাদের জন্য আর বাড়ি ফিরে যাওয়ার অপেক্ষা করতে পারবে না।
আসুন একসাথে এই সংকট চিরতরে সমাধানের জন্য কাজ করি। বাংলাদেশ সম্পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত।