
চীন শানডং প্রদেশের ইয়ানতাইয়ের লাইঝো শহরের উপকূলে সমুদ্রের তলদেশে এশিয়ার বৃহত্তম স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে। চীনের এই লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯০০ টন। ২০২৫ সালের নভেম্বরে মাসে শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি মজুতসম্পন্ন স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন।