স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (পদ ১২৭)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এ নিয়োগে লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জনের কার্যালয় এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মোট ১২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
১. পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ১১৬ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: JSC বা সমমান
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হবে অনলাইনে:
csl.teletalk.com.bd
অথবা csil.teletalk.com.bd
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টা
আবেদন শেষ: ২০ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা
আবেদন ফি জমা: আবেদন জমার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে
আবেদন ফি
পরীক্ষার ফি: ১০০ টাকা
টেলিটক সার্ভিস চার্জ: ১২ টাকা
মোট ফি: ১১২ টাকা (অফেরতযোগ্য)
গুরুত্বপূর্ণ তথ্য
যারা ২০১৮ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরিসংখ্যানবিদ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য আগে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তাদের বয়সও পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গণ্য হবে।
সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না। এখনই আবেদন করুন।