
পদ সংখ্যা
1596
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
24 November 2025
আবেদন শেষ
15 December 2025
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB - Bangladesh Power Development Board) ১৮ নভেম্বর ২০২৫ তারিখ সাহায্যকারী পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ১৫৯৬ টি। রাজস্ব খাদভুক্ত এই সাহায্যকারী পদে নিয়োগের জন্য এসএসসি সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের ট্রেস করছে পাস করা প্রার্থী আবেদন করতে পারবে।
নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ন তথ্য
নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
পদের নাম- সাহায্যকারী
শূন্য পদের সংখ্যা - ১৫৯৬
অনলাইন আবেদন শুরুর তারিখ- ২৪ নভেম্বর ২০২৫
অনলাইন আবেদন শেষের তারিখ- ১৫ ডিসেম্বর ২০২৫
নিয়োগদানকারী প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানা- https://bpdb.gov.bd
বেতন কাঠামো- গ্রেড ১৯ (বেতন ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা)
অনলাইনে আবেদন করার নিয়োম আবেদন-
আবেদনকারীকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট http://bpdb.teletalk.com.bd থেকে আবেদন ফর্ম পূরন করতে হবে।
আবেদন ফর্ম পূরন করার পর পরীক্ষার ফি বাবদ ৫৬ টাকা জমা দিতে হবে।
১। প্রথমে BPDB এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিয়োগ বিজ্ঞপ্তি (Circular) ভালোভাবে পড়ে নিন। আবেদন যোগ্যতা, বয়সসীমা, ফি, এবং অন্যান্য শর্ত পরীক্ষা করুন। উদাহরণস্বরূপ: এসএসসি বা সমমান পাশ করা প্রয়োজন।
২। আবেদন প্ল্যাটফর্মে যান। BPDB-এর আবেদন প্ল্যাটফর্ম: bpdb.teletalk.com.bd থেকে “আবেদন ফরম” অপশন নির্বাচন করুন।
৩. আবেদন ফরম পূরণ করুন
আপনার ব্যক্তিগত তথ্য দিন (নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয় পত্র ইত্যাদি)।
শিক্ষাগত যোগ্যতা লিখুন — এখানে SSC বা SSC সমমান পরীক্ষা হয়েছে কি না উল্লেখ করতে হবে।
অন্যান্য তথ্য যেমন ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ইত্যাদি সঠিকভাবে দিন।
আবেদন ফরমে দেওয়া তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন কারণ ভবিষ্যতে পরীক্ষার জন্য বা অন্যান্য ধাপের জন্য এই তথ্য ব্যবহার করা হবে।
৪। ছবি ও স্বাক্ষর আপলোড করুন
আবেদন ফরমে আপনার সাম্প্রতিক রঙিন ছবি আপলোড করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ফটো সাইজ সীমা থাকতে পারে।
স্বাক্ষর (সিগনেচার) জমা দিতে হবে। সাধারণভাবে ফটো ও স্বাক্ষর ফাইল JPG ফরম্যাটে হয়।
সর্বোচ্চ সাইজ সীমা: অনেক ক্ষেত্রে ফটো ~ ১০০ কেবি ও স্বাক্ষর ~ ৬০ কেবি হতে পারে।
৫। ফরম জমা দিন এবং প্রিন্ট করুন
সব তথ্য পূরণ করার পর “Submit” বাটনে ক্লিক করুন।
সাবমিশন করার পর একটি Applicant’s Copy (আবেদনকারীর অনুলিপি) ডাউনলোড বা প্রিন্ট করুন। এটি ভবিষ্যতে দরকার হতে পারে।
৬। আবেদন ফি প্রদান করুন
BPDB নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফি ৫৬ টাকা।
নিয়োগের শর্তসমূহ-
১। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর ২ (দুই) বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচীতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে।
২। বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৫.১২.২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে।
৪। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে; উক্ত সময়ে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপি ও ০১ (এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।
৫। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
৬। নাগরিকত্বের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
৭। নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধি-বিধান ও পরবর্তীতে উক্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৮। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
৯। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি হতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন/বাতিলের ক্ষমতা ১১। সংরক্ষণ করে।
১২। অপেক্ষমাণ তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫.০৮.২০২৫ তারিখের ০৫.০০,০০০০,১৭০,১১,০২০,২৪-২১৭ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে।
১৩। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।