
পদ সংখ্যা
114
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
13 November 2025
আবেদন শেষ
03 December 2025
গাজীপুর ও এর নিকটবর্তী এলাকা নিয়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের অধীনে প্রতিষ্ঠিত হয় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (GAzipur Development Authority), সংক্ষেপে GDA (জিডিএ)। এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ সম্প্রতি ৩৪ টি পদে মোট ১১৪ জন লোক নিয়োগ দেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করছে। নগর পরিকল্পনা, প্রশাসন, প্রকৌশল ও সহায়ক বিভিন্ন পদে দেশের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি সারসংক্ষেপ
নিয়োগ প্রতিষ্ঠান: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (GDA)
পদের নাম: মোট ৩৪ টি ভিন্ন পদ
পদ সংখ্যা: ১১৪টি
বেতন কাঠামো: জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী (পদভেদে পৃথক)
কর্মস্থল: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন অফিসসমূহ
শিক্ষাগত যোগ্যতা
সকল পদের জন্য স্নাতক বাধ্যতামূলক না। পদ অনুযায়ী ন্যূনতম এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। বিশেষায়িত কিছু পদে প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষণ থাকলে তা অগ্রাধিকার পাবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ডিসেম্বর ২০২৫ এ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও ২৫নং পদের জন্য
৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন সংক্রান্ত তথ্য
আবেদন শুরুর তারিখ: ১৩ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৫
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীকে অনলাইনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট থেকে যথাযথ ভাবে সকল প্রয়োজনীয় তথ্য পুরন সাপেক্ষে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ব্যাতিত অন্য যেকোন মাধ্যমের আবেদন বাতিল বলে বিবেচনা করা হবে। ওয়েবসাইট: http://gda.teletalk.com.bd
ভিন্ন পদের আবেদন ফি
পদ অনুযায়ী ফি নির্ধারিত হবে। ভিন্ন ভিন্ন পদের আবেদন ফি ২২৩/-, ১৬৮/-, ১১২/-, ও ৫৬/- টাকা। প্রার্থীকে আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হবে।
আবেদন প্রক্রিয়া
১। আবেদন কারীকে http://gda.teletalk.com.bd এ গিয়ে “Application Form” অপশন নির্বাচন করতে হবে।
২। সঠিকভাবে আবেদন ফরম পূরণ করতে হবে এবং একটি ৩০০x৩০০ পিক্সেল ছবি ও ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে।
৩। ফরম সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে SMS এর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
প্রথম SMS:
GDA
উত্তরে প্রাপ্ত PIN নম্বর দিয়ে দ্বিতীয় SMS পাঠাতে হবে।
দ্বিতীয় SMS:
GDA
৪। সফলভাবে আবেদন সম্পন্ন হলে Applicant’s Copy (PDF) সংরক্ষণ করতে হবে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ডাকযোগে প্রদান করা হবে।
সরকারি বিধি অনুযায়ী কোটার প্রার্থীরা সুযোগ পাবেন।
বিশেষ নির্দেশনা
আবেদন ফরমে ভুল তথ্য প্রদান করলে তাৎক্ষণিকভাবে আবেদন বাতিল করা হবে।
নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গৃহীত হবে না।
পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ও ফলাফল http://gda.teletalk.com.bd ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।