ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদবিঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (TAO)
চাকরির সারসংক্ষেপঃ
ব্যাংকের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদবিঃ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
গ্রেডঃ TAO
অভিজ্ঞতাঃ প্রয়োজন নেই
কর্মস্থলঃ বাংলাদেশে যেকোনো জায়গা
চাকরির ধরণঃ ফুল টাইম (অফিসে কাজ)
বয়সসীমাঃ ন্যূনতম ২২ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর
শূন্য পদঃ নির্দিষ্ট নয়
বেতনঃ ২৮,০০০ টাকা (মাসিক)
আবেদন সময়সীমাঃ
আবেদনের শেষ তারিখঃ ১৬ অক্টোবর ২০২৫
অনলাইনে আবেদন করুনঃ career.islamibankbd.com/career.php
শিক্ষাগত যোগ্যতাঃ
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় (লিখিত ও মৌখিক) ভালো দক্ষতা থাকতে হবে।
প্রধান দায়িত্বসমূহঃ
গ্রাহকদের সেবা প্রদান করা।
ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করা (ক্যাশ, হিসাব খোলা, কাস্টমার হ্যান্ডলিং ইত্যাদি)।
ব্যাংকের নীতি, বিধি এবং শরীয়াহ্ নীতিমালা মেনে কাজ করা।
সিনিয়র অফিসারদের কাজে সহায়তা করা।
বেতন ও সুযোগ-সুবিধাঃ
মাসিক বেতন ২৮,০০০ টাকা।
বাৎসরিক ইনক্রিমেন্ট ও উৎসব ভাতা।
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সুবিধা।
ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।
আবেদন প্রক্রিয়াঃ
১. শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
২. আবেদন করার সময় সাম্প্রতিক ছবি ও হালনাগাদ সিভি আপলোড করতে হবে।
৩. অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী ব্যাংকের সঙ্গে ক্যারিয়ার গড়ার এ সুযোগ হাতছাড়া করবেন না।