
পদ সংখ্যা
20
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
11 March 2026
আবেদন শেষ
08 April 2026
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং ০৮.০০.০০০০.০০০.০৩৮.১১.০০০৬.২১.২২ (তারিখ: ১৯ জানুয়ারি ২০২৬) অনুযায়ী নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা এর রাজস্বখাতভুক্ত কয়েকটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম - নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্য সংযোজন কর)
আবেদন মাধ্যম - অনলাইন
মোট পদ সংখ্যা - ২০টি
পদের বিস্তারিত তথ্য
১. সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
পদ সংখ্যা: ০২টি
যোগ্যতা
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।.
২।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৩। সাঁটলিপির গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ ।
৪। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
৫। Word Processing এবং ই-মেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে ।
২. উচ্চমান সহকারী
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
পদ সংখ্যা: ০২টি
যোগ্যতা
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি
২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ
৪। Word Processing, ই-মেইল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে
৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা
১।স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি
২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩। সাঁটলিপি গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ
৪। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ
৫। Word Processing এবং ই-মেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা
১। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
২। কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ
৪। Word Processing এবং ই-মেইল পরিচালনায় দক্ষতা থাকতে হবে
৫. গাড়িচালক
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ০২টি
যোগ্যতা
১। অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
২। বৈধ হালকা গাড়ি চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
৩। কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
৬. সিপাই
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
পদ সংখ্যা: ১১টি
যোগ্যতা
১। স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
২। শারীরিক যোগ্যতা
৩। উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা ৫ ফুট ২ ইঞ্চি
৪। বুকের মাপ: ৩০–৩২ ইঞ্চি
৭. ফটোকপি অপারেটর
গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩১০ টাকা
পদ সংখ্যা: ০১টি
যোগ্যতা
১। স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
২। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
৩। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
বয়সসীমা
০১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ থেকে ৪ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নিয়োগ সংক্রান্ত বিধিমালা
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তাবলি
আবেদন প্রক্রিয়া
১. আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:
https://vataii.teletalk.com.bd
২. অনলাইন আবেদন ফরম সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।
৩. আবেদন ফরম সাবমিট করার পর নির্ধারিত আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে পরিশোধ করতে হবে।
৪. ফি পরিশোধ সম্পন্ন হলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখবেন।
৫. লিখিত পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র ডাউনলোডসহ পরবর্তী সকল তথ্য এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।