
পদ সংখ্যা
14
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
29 April 2026
আবেদন শেষ
31 May 2026
নরসিংদীর পলাশে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই) তাদের শূন্যপদসমূহে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। ২৮ এপ্রিল ২০২৬ তারিখ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৮টি ভিন্ন পদে মোট ১৪জন নিয়োগ দেয়া হবে।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
• আবেদন শুরুর তারিখ: ২৯ এপ্রিল ২০২৬।
• আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৬।
• পদের বিবরণ: ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে এই নিয়োগ প্রদান করা হবে।
১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
২. পদের নাম: হিসাব সহকারী
• পদ সংখ্যা: ০১টি
• গ্রেড: ১২
• আবেদনের যোগ্যতা: স্ব-স্ব ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতাসমেত স্নাতক/মাস্টার্স/সমমানের ডিগ্রি।
৩. পদের নাম: স্টোর কীপার
• পদ সংখ্যা: ০১টি
• গ্রেড: ১২
• আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতাসমেত স্নাতক/মাস্টার্স/সমমানের ডিগ্রি।
৪. পদের নাম: এলডিএ কাম কম্পিউটার অপারেটর
• পদ সংখ্যা: ০৩টি
• গ্রেড: ১৬
• আবেদনের যোগ্যতা: এইচএসসি/সমমান পাস এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের টাইপিং গতি।
৫. পদের নাম: সহঃ নিরাপত্তা পরিদর্শক
• পদ সংখ্যা: ০১টি
• গ্রেড: ১৬
আবেদনের যোগ্যতা:
৬. পদের নাম: ফটোকপি মেশিন অপারেটর
• পদ সংখ্যা: ০১টি
• গ্রেড: ১৮
• আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৩ বছরের অভিজ্ঞতাসমেত এসএসসি/সমমান পরীক্ষায় পাস।
৭. পদের নাম: এমএলএসএস
• পদ সংখ্যা: ০১টি
• গ্রেড: ২০
• আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় পাস।
৮. পদের নাম: নিরাপত্তা প্রহরী
• পদ সংখ্যা: ০৫টি
• গ্রেড: ২০
• আবেদনের যোগ্যতা: সেনাবাহিনী/পুলিশ/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত এসএসসি/সমমান পাস।
আবেদনের নিয়ম ও শর্তাবলী:
১। প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ২৮.০৪.২০২৬খ্রি. তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রমানুযায়ী বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২। ২৮.০৪.২০২৬খ্রি. এ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে অনূর্ধ্ব ৩৩ (তেত্রিশ) বছর এবং সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ৪০ বছর। এছাড়া নিরাপত্তা প্রহরী পদে সেনাবাহিনী/পুলিশবাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
৩। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/এসএসসি সনদ এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৪। আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল। করতে হবে।
৫। আবেদনকারী কোন মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান কোটায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এ বিষয়ে দাখিলকৃত সনদ সঠিক মর্মে প্রশাসনিক মন্ত্রণালয় হতে প্রত্যয়নপত্র প্রাপ্তির পর নিয়োগপত্র প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দাবিদার সকল প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিম্নে প্রদত্ত নির্ধারিত ছক আলাদা কাগজে পূরণ করে আবেদনপত্রের সাথে পাঠাতে হবে।
৬। প্রার্থী উপজাতি হলে উপজাতি মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৭। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
৮। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের আবেদনের সাথে অবশ্যই ডিসচার্জবুক/খালাসি বইয়ের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
৯। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপিসহ উপস্থিত হতে হবে এবং এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে।
১০। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে।
১১। লিখিত, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৩। আবেদনপত্র সর্বশেষ ৩১.০৫.২০২৬ খ্রি. এর মধ্যে "নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী" বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে টিআইসিআই-এর অনুকূলে গ্রেড ১২ পদের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা, গ্রেড-১৬ এর জন্য ১০০/- (একশত) টাকা এবং ১৭ হতে ২০তম গ্রেডের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রেরণ করতে হবে।
১৪। চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে পরবর্তীকালে কোন সময় কোন যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, পুলিশ ভেরিফিকেশনে বিরূপ কোন মন্তব্য পাওয়া গেলে, স্বাস্থ্যগত অযোগ্যতার প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথা প্রদান করলে বা যে কোন গুরুতর ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। এছাড়া ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোন তথ্য প্রকাশ বা প্রমাণ পাওয়া গেলে তাকে চাকরি হতে বরখাস্তকরণ ছাড়াও তার বিরুদ্ধে যে কোন উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং এরূপ ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে কোন পর্যায়ে চাকরিতে আবেদনকারীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
১৬। কর্তৃপক্ষ নিয়োগের যে কোন পর্যায়ে পদের সংখ্যা হাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১৭। এই নিয়োগ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে), পরীক্ষার সময়সূচি ও ফলাফল টিআইসিআই এর নিজস্ব ওয়েবসাইট www.tici.gov.bd. এ পাওয়া যাবে।