
পদ সংখ্যা
47
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
16 August 2026
আবেদন শেষ
10 September 2026
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল-২০, ঢাকা-এর অধীনে গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ী জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য
পদ ও যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর
২. ব্যক্তিগত সহকারী
৩. প্রধান সহকারী
৪. উচ্চমান সহকারী
৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৭. অফিস সহায়ক
বয়সসীমা
০১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকল পদের প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি
সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে—
পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
৩. কর বিভাগে কর্মরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরমে Departmental Candidate অপশন নির্বাচন করতে হবে।
৪. সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।
৫. একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
৬. সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে।
৭. প্রার্থীর কোনো তথ্য বা কাগজপত্র জাল, মিথ্যা বা অসামঞ্জস্যপূর্ণ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
৮. কোনো প্রার্থীর পক্ষে তদবির করলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
৯. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতিমালা অনুসরণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র লাগবে
মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন করে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রতিটির ১টি করে ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি রঙিন ছবি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:
চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র
আবেদন করার নিয়ম ও সময়সূচি
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের https://tax20.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০০টা
অনলাইনে আবেদনপত্র Submit করার পর User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
পরীক্ষার তথ্য
লিখিত, ব্যবহারিক, মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল-২০, ঢাকা-এর নোটিশ বোর্ড, ওয়েবসাইট এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে। পাশাপাশি যথাযথ এজেন্সির মাধ্যমে প্রার্থীদের পূর্ব কার্যকলাপ যাচাই করা হবে।
অনলাইন আবেদন
আবেদন করুন:
https://tax20.teletalk.com.bd
কর অঞ্চল-২০, ঢাকা ওয়েবসাইট:
http://www.taxeszone20dhaka.gov.bd
বিশেষ নির্দেশনা: শেষ তারিখের জন্য অপেক্ষা না করে যথাসম্ভব দ্রুত অনলাইন আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো।