সরকারি কর্মচারী হাসপাতাল সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এই সরকারি কর্মচারী হাসপাতালের
রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে
বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। সরকারি
চাকরিপ্রত্যাশীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
১৬ জুন ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
(Teletalk)
- মোট শূন্য পদ: ৩৫টি
📋 শূন্য পদের
বিবরণ (পদের নাম, সংখ্যা ও আবেদন যোগ্যতা)
১. অ্যানেনথেটিস্ট (গ্রেড-১১)
- পদ সংখ্যা: ৪টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান
হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি; (খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক
নিবন্ধিত; এবং (গ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
২. অডিওলজিস্ট (গ্রেড-১১)
- পদ সংখ্যা: ৩টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ)
কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যূন ১ (এক) বৎসরের অভিজ্ঞতা;
এবং (গ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৩. অকুপেশনাল থেরাপিস্ট (গ্রেড-১১)
- পদ সংখ্যা: ৪টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের
ডিগ্রি; (খ) কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অন্যূন ১
(এক) বৎসরের অভিজ্ঞতা; এবং (গ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৪. স্পীচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট
(গ্রেড-১১)
- পদ সংখ্যা: ২টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
ইনস্টিটিউট হইতে স্পীচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর
মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
৫. নিরাপত্তা কর্মকর্তা (গ্রেড-১১)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
- যোগ্যতা: সেনাবাহিনীর
অবসরপ্রাপ্ত সার্জেন্ট।
৬. কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
- পদ সংখ্যা: ২টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ)
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের
গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হবে।
৭. ই.পি.আই. টেকনিশিয়ান (গ্রেড-১৪)
- পদ সংখ্যা: ৩টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়
হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি; (খ) কোনো
স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের কাজের
অভিজ্ঞতা।
৮. হিসাবরক্ষক (গ্রেড-১৪)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য শিক্ষায় অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের
সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি; (খ) কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা;
(গ) শর্টহ্যান্ডে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৮০ ও ইংরেজিতে ১০০ শব্দ;
(ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে
৩৫ শব্দ।
৯. সহকারী লাইব্রেরিয়ান (গ্রেড-১৪)
- পদ সংখ্যা: ১টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত
বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ গ্রন্থাগার
বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা
অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রিসহ
গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি; (খ)
কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা; (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে
সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
১০. অফিস সহায়ক (গ্রেড-২০)
- পদ সংখ্যা: ১৪টি
- বয়স: অনূর্ধ্ব ৩২ বছর
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড
হইতে অন্যূন জিপিএ ২.৫০ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
📩 আবেদন
পদ্ধতির বিস্তারিত
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্দিষ্ট
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদনের ওয়েবসাইট: http://skh.teletalk.com.bd
- আবেদন শুরুর তারিখ ও সময়:
১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০ টা।
- আবেদনের শেষ তারিখ ও সময়:
১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার), বিকাল ০৪:০০ টা।
পরীক্ষার ফি ও জমাদান
পদ্ধতি:
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২
(বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপ্রেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে
হবে।
- ১ থেকে ৫ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য: ৩০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৩৫/- টাকাসহ মোট ৩৩৫/- টাকা।
- ৬ থেকে ৯ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য: ২০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকাসহ মোট ২২৩/- টাকা।
- ১০ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য: ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
ℹ️ অন্যান্য তথ্য
- অফিসিয়াল ওয়েবসাইট: নিয়োগ
সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী ও শর্তাবলী হাসপাতালের নিজস্ব ওয়েবসাইট www.skh.gov.bd এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd-এ পাওয়া যাবে।
- বয়সসীমা নির্ধারণ: ১ জুন
২০২৬ তারিখে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
⚠️ গুরুত্বপূর্ণ শর্তাবলী
১. প্রার্থীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত
যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে
তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে
না।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন
করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র (NOC) প্রদর্শন করতে হবে।
৩. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায়
অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) প্রদান করা হবে না।
৪. কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং সহকারী
লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে,
এরপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে
পারবেন।
৫. নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।