য়াল হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (CGA) ও এর অধীন দপ্তরসমূহে বিভিন্ন ক্যাটাগরির মোট ৫৭৫টি শূন্য পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পূর্বে ২০২১ সালের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।
চাকরির সংক্ষিপ্ত তথ্য
- প্রতিষ্ঠান: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (CGA)
- বিজ্ঞপ্তির ধরন: পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি
- চাকরির ধরন: সরকারি চাকরি
- মোট পদসংখ্যা: ৫৭৫টি
- আবেদন পদ্ধতি: অনলাইন
- আবেদন শুরু: ০৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০টা
- আবেদন ফি: ২২৩ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা (পদভেদে)
শুন্য পদের বিস্তারিত তথ্য
১। অডিটর
- গ্রেড: ১১
- বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
- পদ সংখ্যা: ৩৭৮টি
- যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি।এমএস অফিসে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ থাকতে হবে।
২। কম্পিউটার অপারেটর
- গ্রেড: ১৩
- বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা
- পদ সংখ্যা: ২টি
যোগ্যতা
- বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- বাংলা টাইপিং গতি প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ৩০ শব্দ। Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৩। জুনিয়র অডিটর
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- পদ সংখ্যা: ৯২টি
যোগ্যতা
- এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ।
- Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৪। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা
- এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে ২০ শব্দ।
- Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৫। ড্রাইভার
- গ্রেড: ১৬
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
- পদ সংখ্যা: ২টি
যোগ্যতা
- জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
- হালকা/ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স এবং কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৬। সর্টার
- গ্রেড: ১৯
- বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা
- পদ সংখ্যা: ৪০টি
- যোগ্যতা -এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৭। অফিস সহায়ক
- যোগ্যতা- এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।গ্রেড: ২০
- বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
- পদ সংখ্যা: ৫৭টি
পদভিত্তিক আবেদন ফি
- অডিটর, কম্পিউটার অপারেটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ও ড্রাইভার: আবেদন ফি ২২৩ টাকা।
- সর্টার: আবেদন ফি ১১২ টাকা।
- অফিস সহায়ক: আবেদন ফি ৫৬ টাকা।
- অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ): সকল পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে।
- আবেদনপত্র জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি পরিশোধ করতে হবে।
- আবেদন ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
- ২০২১ সালের সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্য পরবর্তীতে এসএমএস এবং অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদন শুরু
|
০৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
|
আবেদনের শেষ
| ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৪:০০টা
|