Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

গণপূর্ত অধিদপ্তর (PWD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদ সংখ্যা

177

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

02 August 2026

আবেদন শেষ

31 August 2026

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর (Public Works Department - PWD) রাজস্ব খাতভুক্ত গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত মোট ১৭৭টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য ২৯ জুলাই ২০২৬তারিখ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।


১৩তম থেকে ২০তম গ্রেডে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে এই নিয়োগে আবেদন শুরু হবে ২ আগস্ট ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬ তারিখ। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে Teletalk-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।


সার্কুলারের সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম গণপূর্ত অধিদপ্তর (PWD)
  • নিয়োগের ধরন সরকারি চাকরি
  • চাকরির ধরন স্থায়ী
  • মোট পদ ১৭৭টি
  • আবেদন মাধ্যম অনলাইন
  • আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
  • আবেদন শেষ ৩১ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০টা
  • অফিসিয়াল ওয়েবসাইট https://www.pwd.gov.bd


শুন্য পদের বিস্তারিত তথ্য


১. স্টেনোগ্রাফার / স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৬টি
  • গ্রেড: ১৩
  • বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

আবেদন যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের CGPA-সহ স্নাতক ডিগ্রি।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বাংলা শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৫০ শব্দ।
  • ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৮০ শব্দ।
  • বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫ শব্দ।
  • ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দ।


২. ইমাম

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা


আবেদন যোগ্যতা

  • কামিল অথবা দাওরায়ে হাদিস অথবা আরবি/ইসলামিক বিষয়ে স্নাতক।
  • হাদিস ও ফিকহ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান।
  • কিরাত পাঠে দক্ষতা।
  • সুন্নতের অনুসারী হতে হবে।
  • অবশ্যই বিবাহিত হতে হবে।
  • ধর্মীয় ও সামাজিক বিষয়ে বক্তব্য ও লেখালেখিতে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • বয়স ২৫-৪০ বছর।



৩. স্টেনোটাইপিস্ট / স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ৬টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা


যোগ্যতা

  • যেকোনো বিষয়ে স্নাতক।
  • কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
  • বাংলা শর্টহ্যান্ডে ৪৫ শব্দ।
  • ইংরেজি শর্টহ্যান্ডে ৭০ শব্দ।
  • বাংলা টাইপিং ২৫ শব্দ।
  • ইংরেজি টাইপিং ৩০ শব্দ।


৪. নকশাকার (Draftsman)

  • পদসংখ্যা: ৩৬টি
  • গ্রেড: ১৫
  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা


যোগ্যতা

  • এসএসসি বা সমমান পাস।
  • সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদ।
  • অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।


৫. ভিটি এটেনডেন্ট

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৫
  • বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা


যোগ্যতা

  • এসএসসি বা সমমান।
  • সরকার স্বীকৃত ভোকেশনাল/টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন।


৬. অফিস সহায়ক (এমএলএসএস)

  • পদসংখ্যা: ১২৩টি
  • গ্রেড: ২০
  • বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা
  • যোগ্যতা- এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।


বয়সসীমা

  • ০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।
  • বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • বয়স নির্ধারণে জাতীয় পরিচয়পত্র বিবেচনা করা হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।



অনলাইনে আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের https://pwd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রয়োজন হবে- সদ্য তোলা রঙিন ছবি যা ৩০০×৩০০ Pixel এ সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষর ৩০০×৮০ Pixel এ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। আবেদনকারীর সকল তথ্য যাচাই করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পর Applicant's Copy সংরক্ষণ করতে হবে।



আবেদন ফি-এর পরিমাণ

স্টেনোগ্রাফার, ইমাম, স্টেনোটাইপিস্ট, নকশাকার ও ভিটি এটেনডেন্ট
পরীক্ষার ফি: ১০০ টাকা
সার্ভিস চার্জ: ১২ টাকা
মোট: ১১২ টাকা
অফিস সহায়ক
পরীক্ষার ফি: ৫০ টাকা
সার্ভিস চার্জ: ৬ টাকা
মোট: ৫৬ টাকা


আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।


SMS-এর মাধ্যমে ফি জমা দেওয়ার নিয়ম

প্রথম SMS

PWD User ID Send to 16222 উদাহরণ: PWD ABCDEF

দ্বিতীয় SMS

PWD YES PIN Send to 16222 উদাহরণ: PWD YES 12345678


বিভাগীয় প্রার্থীদের আবেদনের জন্য নির্দেশনা

  • কমপক্ষে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • নিয়ন্ত্রণকারী কর্মকর্তার প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।
  • শুধু PWD-এর সেটআপভুক্ত কর্মচারীরাই বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন।


নিয়ো পরীক্ষা ধরণ

যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • লিখিত পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা (যেখানে প্রযোজ্য)
  • মৌখিক পরীক্ষা


মৌখিক পরীক্ষার সময় যা নিয়ে যেতে হবে

  • আবেদনপত্রের প্রিন্ট কপি
  • সকল মূল সনদপত্র
  • সকল সনদের সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র
  • প্রয়োজনীয় অভিজ্ঞতার সনদ

গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন।
  • আবেদনপত্রে নিজের সচল মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
  • ভুল তথ্য বা জাল কাগজপত্র জমা দিলে প্রার্থিতা বাতিল হবে।
  • পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সরকারি সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।
  • স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনে অসঙ্গতি পাওয়া গেলে নিয়োগ বাতিল হবে।
  • কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা বৃদ্ধি, হ্রাস বা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।    

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs