
পদ সংখ্যা
431
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
18 June 2026
আবেদন শেষ
17 July 2026
জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
২. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
৪. পদের নাম: লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (গ্রেড-১৪)
৫. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) (গ্রেড-১৪)
৬. পদের নাম: গাড়িচালক (গ্রেড-১৫)
৭. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
৮. পদের নাম: হিসাব সহকারী (এল, ডি, এ) (গ্রেড-১৬)
(অথবা, কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অন্যূন ০৩ বছরের চাকুরীসহ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ)
৯. পদের নাম: সহকারী স্টোরকিপার (গ্রেড-১৬)
১০. পদের নাম: সেলসম্যান (গ্রেড-১৬)
১১. পদের নাম: পানি পাম্প চালক/পাম্প চালক (গ্রেড-১৮)
১২. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)
১৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
১৪. পদের নাম: পোর্টার (গ্রেড-২০)
১৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)
কারিগরি পদসমূহ:
১৬. পদের নাম: কপিহোল্ডার (গ্রেড-১৬)
১৭. পদের নাম: সহকারী চেকার (গ্রেড-১৬)
১৮. পদের নাম: মেকানিক (মেকানিক্যাল) (গ্রেড-১৬)
১৯. পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-১৬)
২০. পদের নাম: বাইন্ডার (গ্রেড-১৬)
২১. পদের নাম: কাউন্টার (প্রেসের জন্য) (গ্রেড-১৯)
সর্বমোট পদের সংখ্যা: ৪৩১টি (অকারিগরি ২৩৪টি এবং কারিগরি ১৯৭টি)।
· অনলাইনে আবেদন শুরু: ১৮ জুন ২০২৬ তারিখ, সকাল ১০:০০ টা থেকে।
· আবেদন জমাদানের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬ তারিখ, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
· সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা পদের ক্যাটাগরি অনুযায়ী ১৮ থেকে৩২ বছর বা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে (বিজ্ঞপ্তির ছকের ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী)।
· বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে: নির্দিষ্ট কিছু পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
· বয়স প্রমাণের ক্ষেত্রে: কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
· আবেদনের ওয়েবসাইট লিংক: https://dpp.teletalk.com.bd
· ছবি ও স্বাক্ষর আপলোড:
o প্রার্থীর রঙিন ছবি: দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৩০০ Pixel (সর্বোচ্চ সাইজ 100KB)।
o প্রার্থীর স্বাক্ষর: দৈর্ঘ্য ৩০০ $\times$ প্রস্থ ৮০ Pixel (সর্বোচ্চ সাইজ 60KB)।
· আবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর প্রার্থী একটি User ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant's Copy পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট আকারে সংরক্ষণ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র (Application Form) সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে এসএমএস (SMS) করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
ফি-এর বিবরণ (টেলিটক সার্ভিস চার্জসহ):
· ১৩ থেকে ১৬ গ্রেডের পদের জন্য: পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ সর্বমোট ১১২/- টাকা।
· ১৭ থেকে ২০ গ্রেডের পদের জন্য: পরীক্ষার ফি ৫০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা।
· (তবে সকল গ্রেডের অনগ্রসর তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা প্রযোজ্য)।
SMS পাঠানোর নিয়মাবলী:
·
১ম SMS:
DPP <স্পেস> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
(উদাহরণ: DPP ABCDEF)
ফিরতি SMS-এ একটি PIN নম্বর এবং ফি-এর তথ্য দেওয়া হবে।
·
২য় SMS:
DPP <স্পেস> YES <স্পেস> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
(উদাহরণ: DPP YES 12345678)
ফিরতি SMS-এ পাসওয়ার্ডসহ সফলভাবে ফি জমা হওয়ার কনফার্মেশন দেওয়া হবে।
1. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী: অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি ছাড়পত্রের (NOC) মূলকপি জমা দিতে হবে। আবেদনপত্রের "Departmental Candidate" ঘরে টিক চিহ্ন দিতে হবে।
2. শিক্ষাগত যোগ্যতা প্রদর্শন: আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। তথ্য গোপন করলে পরবর্তীতে তা গ্রহণযোগ্য হবে না।
3. একাধিক পদে আবেদন নিরুৎসাহ: সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে, বিধায় একই প্রার্থীকে একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
4. কোটা নীতি: নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
5. পরীক্ষা পদ্ধতি: সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। পরীক্ষার জন্য কোনো প্রকার টিএ/ডিএ (TA/DA) দেওয়া হবে না।
মৌখিক পরীক্ষার সময় নিচে উল্লিখিত কাগজপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
· জাতীয় পরিচয়পত্র (NID)।
· সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
· প্রযোজ্য ক্ষেত্রে কোটা বা অভিজ্ঞতার সনদপত্র।
· চাকরির আবেদন ফর্মের (Applicant's Copy) প্রিন্ট কপি।
· প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dpp.teletalk.com.bd অথবা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpp.gov.bd) এবং প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে।
· পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য অধিদপ্তরের ওয়েবপোর্টাল (www.dpp.portal.gov.bd) এবং টেলিটকের জবপোর্টাল (https://alljobs.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।