
পদ সংখ্যা
139
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
29 April 2026
আবেদন শেষ
23 May 2026
নৌপরিবহন মন্ত্রণালয়ের মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত ও অস্থায়ী রাজস্ব খাতভুক্ত ১৭টি পদে মোট ১৩৯জন অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।
১। পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: অন্যূন ১ (এক) বৎসরের ইন্টার্নী ট্রেনিংসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম,বি,বি,এস ডিগ্রী।
২। পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: অন্যূন ১ (এক) বৎসরের ইন্টার্নী ট্রেনিংসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এম,বি,বি,এস ডিগ্রী।
৩। পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/অংক বিষয়ে ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য।
৪। পদের নাম: অর্থ কর্মকর্তা
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা অ্যাকাউন্টিং-এ মেজরসহ এম,বি,এ।
৫। পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: সামরিক/আধা-সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রীসহ পুলিশ/আনসার বিভাগের উপ-পরিদর্শক/সহকারী এডজুটেন্ট বা তদূর্ধ্ব পদে ৪ বৎসরের অভিজ্ঞতা।
৬। পদের নাম: ট্রাফিক অফিসার
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০২ টি
আবেদনের যোগ্যতা: ১ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী।
৭। পদের নাম: সহকারী প্রকৌশলী (নৌ-যান)
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: নৌ অথবা নৌ-স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রী/ডি,ও,টি দ্বিতীয় শ্রেণী।
৮। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে ০৩ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক/আধা-সামরিক/পুলিশ/আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জে,সি,ও বা সমমানের কর্মকর্তা।
৯। পদের নাম: টেকনিশিয়ান (প্যাথলজি)
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা/প্যারামেডিক্স সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
১০। পদের নাম: গবেষণা সহকারী
বেতন স্কেল: ১১৩০০-২৭৩০০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: অর্থনীতি/পরিসংখ্যান/গণিতসহ ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রী। উপরোক্ত বিষয়গুলির যেকোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
১১। পদের নাম: রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: রেডিওগ্রাফি ডিপ্লোমাসহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
১২। পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-
পদসংখ্যা: ০১ টি
আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষায় উত্তীর্ণ।
১৩। পদের নাম: কম্পাউন্ডার
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/-
পদসংখ্যা: ০২ টি
আবেদনের যোগ্যতা: কম্পাউন্ডারশীপ সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
১৪। পদের নাম: লিডিং ফায়ারম্যান
বেতন স্কেল: ৯০০০-২১৮০০/-
পদসংখ্যা: ০২ টি
আবেদনের যোগ্যতা: কমপক্ষে ৮ম শ্রেণী পাসসহ ফায়ার সার্ভিস/সিভিল ডিফেন্স এ ট্রেনিং প্রাপ্ত ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতা।
১৫। পদের নাম: নিরাপত্তা হাবিলদার
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০/-
পদসংখ্যা: ০২ টি
আবেদনের যোগ্যতা: (ক) উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; (খ) অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
১৬। সুইপার কাম-মালী
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
পদসংখ্যা: ০২ টি
আবেদনের যোগ্যতা: (ক) অষ্টম শ্রেণী পাস। ও (খ) মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হইতে হইবে।
১৭. নিরাপত্তা প্রহরী
বেতন স্কেল: ৮২৫০-২০০১০/-
পদসংখ্যা: ১১৮ টি
আবেদনের যোগ্যতা: ক) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ; খ) অস্ত্র বিষয়ে আনসারের ৭০ (সত্তর) দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত।
মোংলা বন্দর কর্তৃপক্ষ তাদের শূন্য পদসমূহে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি আবেদন করতে আগ্রহী হন, তবে নিচের প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিন:
বয়সসীমা (১ মার্চ ২০২৬ তারিখে)
আবেদন করতে ভিজিট করুন: www.mpajobsbd.com
1. রেজিস্ট্রেশন: নাম, মোবাইল ও ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলুন। মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ভেরিফাই করুন।
2. বায়োডাটা পূরণ: লগইন করে বাম পাশের মেন্যু থেকে 'Bio-data' অপশনে যান। SSC/HSC-এর তথ্য দিলে নাম, পিতা-মাতার নাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে।
3. ছবি ও স্বাক্ষর আপলোড: * ছবি: ৩০০x৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB)। o স্বাক্ষর: ৩০০x৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB)।
4. আবেদন সম্পন্ন করা: বায়োডাটা সেভ করার পর 'Active Jobs' থেকে পছন্দমতো পদের নিচে 'Apply Now' বাটনে ক্লিক করুন।
5. ফি প্রদান: 'My Application' মেন্যু থেকে 'Pay Now' বাটনে ক্লিক করে ফি জমা দিন।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা বোর্ডে এক সেট সত্যায়িত ফটোকপি এবং মূল কপি সাথে আনতে হবে: