
পদ সংখ্যা
2
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
21 April 2026
আবেদন শেষ
05 May 2026
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৩,০০,০০০০,০০০,১২৮,১১,০০০৮,১৯.১৬৪, তারিখঃ ২৪ নভেম্বর ২০২৫ মূলে প্রদত্ত ছাড়পত্র মোতাবেক মেরিন ফিশারিজ একাডেমিতে নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য ২০ এপ্রিল ২০২৬ তারিখ আবেদনপত্র আহ্বান সাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি ২১ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক পুর্বকোণ পত্রিকায় প্রকাশিত হয়।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য-
১। পদের নাম- মেশিনিস্ট (মিলিং/শেপার)
বেতন- ৯৩০০-২২৪৯০
চাকরির গ্রেড: ১৬
শূন্য পদের সংখ্যা - ০১ (এক) টি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ
মেশিনিস্ট (মিলিং/শেপার) পদে আবেদনের যোগ্যতা-
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেশিন শপ বা মেকানিক্যাল বিষয়ে অন্যূন ২ (দুই) বৎসর মেয়াদি ট্রেডকোর্স সার্টিফিকেট।
২। ওয়ার্কশপ মেকানিক-কাম-ওয়েল্ডার
বেতন- ৯৩০০-২২৪৯০
চাকরির গ্রেড: ১৬
শূন্য পদের সংখ্যা - ০১ (এক)টি রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ
ওয়ার্কশপ মেকানিক-কাম-ওয়েল্ডার পদে আবেদনের যোগ্যতা-
(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং
(খ) কোন স্বীকৃত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ভোকেশনাল ট্রেনিং সেন্টার বা ইন্সটিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেক্ট্রিক্যাল বিষয়ে অন্যূন ২ (দুই) বৎসর মেয়াদি ট্রেডকোর্স সার্টিফিকেট।
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী:
১। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে, অত্র একাডেমির পত্র নং: ৩৩.০৭.০০০০.০০১.১১.০৫৩.৯৫ (অংশ-১)-০৬০, তারিখঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ মূলে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
২। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধনী অনুসরণ করা হবে।
৩। নির্ধারিত আবেদন ফরম অত্র একাডেমির ওয়েবসাইট www.mfacademy.gov.bd এর Notice Board লিংক হতে অথবা সরকারি ওয়েবসাইট www.forms.mygov.bd হতে download করে সংগ্রহ করতে হবে। প্রতিদিন
৪। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে (আবশ্যিকভাবে আবেদন ফরমে ই-মেইল এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে) খামের উপর পদের নাম উল্লেখপূর্বক অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর: মৎস্য বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম-৪০০০ বরাবরে আগামী ২০-০৫-২০২৬ খ্রি. তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
৫। নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদন পত্রের সাথে ৯.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি আকারের একটি খামে প্রার্থীর বর্তমান ঠিকানা উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাক টিকেটসহ লাগিয়ে সংযুক্ত করতে হবে।
৬। প্রার্থীর বয়স ০১-০২-২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৭। প্রার্থীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
৮। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৯। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
১০। নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা) অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম এর অনকূলে ট্রেজারী চালানের মাধ্যমে কোড নং- ১-৪৪৩২-০০০১-২০৩১ অথবা A-Chalan এর অফিস কোড: ১৪৪০১০২১৩৭৯৫৫ এর পরীক্ষা ফি কোড: ১৪২২৩২৬ বরাবর জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
১১। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙ্গিন ছবি ও সংশ্লিষ্ট সকল শিক্ষাগত সনদের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।
১২। নিয়োগ প্রক্রিয়া চলকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন করা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। অসত্য/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক পদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৫। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১৬। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের এবং এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
আবেদন পাঠানোর ঠিকানা
আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখে নিচের ঠিকানায় পৌঁছাতে হবে:
অধ্যক্ষ, মেরিন ফিশারিজ একাডেমি, ডাকঘর: মৎস্য বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম-৪০০০।