গ্রামীণ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ/মহিলা) প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। প্রার্থীদেরকে বাংলাদেশের যে-কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে।
প্রতিষ্ঠান: গ্রামীণ ব্যাংক
প্রধান কার্যালয়: মিরপুর-২, ঢাকা-১২১৬
পদের বিবরণ
১. শিক্ষানবিস সহকারী প্রকৌশলী/স্থপতি (বিএসসি ইঞ্জিনিয়ার/আর্কিটেক্ট)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/আর্কিটেকচার বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি।
- সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (জিপিএ ৩.০০) থাকতে হবে।
- কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
- গ্রেডিং সমমান নির্ধারণ:
- এসএসসি ও এইচএসসি ক্ষেত্রে:
- জিপিএ ৩.৫০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ
- ন্যূনতম জিপিএ ৩.০০ = দ্বিতীয় বিভাগ
- বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ ক্ষেত্রে:
- ৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ
- ৪.০০ স্কেলে ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম = দ্বিতীয় বিভাগ
- ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব = প্রথম বিভাগ
- ৫.০০ স্কেলে ২.৮১ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম = দ্বিতীয় বিভাগ
- বয়সসীমা:
- ১৮-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- বেতন স্কেল (২০১৫):
- গ্রেড-৯: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
২. শিক্ষানবিস উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার)
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট/কলেজ হতে সিভিল/কনস্ট্রাকশন/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
- সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি (জিপিএ ৩.০০)।
- কোনো পর্যায়ে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- বয়সসীমা:
- ১৮-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
- বেতন স্কেল (২০১৫): গ্রেড-১০: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
আবেদন পদ্ধতি
- অনলাইন আবেদন করতে হবে ১৮-০৩-২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে।
- আবেদন লিংক: https://erecruit.grameenbank.org.bd
- অনলাইন ফরম পূরণ করতে হবে।
- স্বাক্ষর জেপিজি ফরম্যাটে (300x80 pixel), সর্বোচ্চ ২০ কেবি।
- আবেদনের সময় কোনো কাগজপত্র জমা দিতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে প্রদত্ত তথ্যের সমর্থনে মূল সনদ/প্রত্যয়নপত্র ও একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এছাড়া সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (300x300 pixel, সর্বোচ্চ ১০০ কেবি) আনতে হবে।
- ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা (অফেরতযোগ্য)।
পরিশোধ পদ্ধতি (Rocket App)
Rocket App Login → Bill Pay → Biller ID: 5566 → Application No → Job ID/Applied Post নির্বাচন → Pay for Self/Other → Amount: 200 টাকা → Submit → PIN → Send → Transaction ID সংরক্ষণ।
Transaction ID পাওয়ার পর নির্ধারিত ফিল্ডে Transaction Number দিয়ে Verify Transaction বাটনে ক্লিক করতে হবে। Verification Successful দেখালে আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
Payment Status আপডেট না হলে Job ID ও Applicant No ব্যবহার করে পুনরায় Verify করা যাবে।
প্রশিক্ষণ পদ্ধতি
- শিক্ষানবিস সহকারী প্রকৌশলী/স্থপতি
- প্রশিক্ষণ মেয়াদ: ১ বছর (২ পর্ব)
- প্রথম পর্ব ভাতা: মাসিক ১৩,০০০ টাকা
- দ্বিতীয় পর্ব ভাতা: মাসিক ১৫,০০০ টাকা
- চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের গ্রেড-৯ স্কেলে নিয়োগ প্রদান।
- অকৃতকার্য হলে চাকরি থেকে অব্যাহতি।
- শিক্ষানবিস উপ-সহকারী প্রকৌশলী
- প্রশিক্ষণ মেয়াদ: ১ বছর (২ পর্ব)
- প্রথম পর্ব ভাতা: মাসিক ৯,০০০ টাকা
- দ্বিতীয় পর্ব ভাতা: মাসিক ১০,০০০ টাকা
- উত্তীর্ণদের গ্রেড-১০ স্কেলে নিয়োগ প্রদান।
- অকৃতকার্য হলে চাকরি থেকে অব্যাহতি।
- নিয়োগপ্রাপ্তরা গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অন্যান্য শর্ত
শুধুমাত্র ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।
কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা কাউকে নিয়োগ প্রদান/না-প্রদান করার পূর্ণ অধিকার সংরক্ষণ করেন।
কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।