
পদ সংখ্যা
31
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
07 May 2026
আবেদন শেষ
21 May 2026
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুর নিয়োগ সার্কুলার ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডে মোট ৫টি পদে ৩১ জনকে নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ
• প্রতিষ্ঠানের নাম: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর।
• প্রকাশের তারিখ: ২৯ এপ্রিল ২০২৬।
• মোট শূন্য পদ: ৩১টি।
• আবেদন প্রক্রিয়া: অনলাইন।
• আবেদনের ওয়েবসাইট: https://gazipurvat.teletalk.com.bd
• অফিসিয়াল ওয়েবসাইট: www.gazipurvat.gov.bd
• আবেদনের শুরু সময়: ০৭ মে ২০২৬
• আবেদনের শেষ সময় : ২১ মে ২০২৬
১। পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ০৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৪) ১০,২০০–২৪,৬৮০/- টাকা।
২। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদ সংখ্যা: ০২ (দুই) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৩। পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে; কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন: (গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০/- টাকা।
৪। পদের নাম: সিপাই
পদ সংখ্যা: ০৮ (আট) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: উচ্চতা-পুরুষ ন্যূনতম ৫’-৮”, মহিলা ন্যূনতম ৫’-২”; উভয়ক্ষেত্রে বুকের মাপ ৩০” হতে ৩২”।
মাসিক বেতন: (গ্রেড–১৭) ৯,০০০–২১,৮০০/- টাকা।
৫। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৯ (নয়) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতন: (গ্রেড–২০) ৮,২৫০–২০,০১০/- টাকা।
আবেদনের শর্তাবলী
• বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী এবং বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
• বাসিন্দা: প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
• পরীক্ষার সম্ভাব্য সময়: লিখিত পরীক্ষা জুন ২০২৬-এর দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে:
১. ওয়েবসাইট: https://gazipurvat.teletalk.com.bd লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
২. ছবি ও স্বাক্ষর: ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি (৩০০x৮০ পিক্সেল) হতে হবে।
৩. আবেদন শুরুর তারিখ: ০৭ মে ২০২৬, সকাল ১০:০০ টা। ৪. আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, বিকাল ০৪:০০ টা।
আবেদন ফি (Apply Fee)
আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে:
• ১ থেকে ৪ নং পদের জন্য: মোট ১১২/- টাকা (ফি ১০০ + টেলিটক সার্ভিস চার্জ ১২)।
• ৫ নং পদের জন্য: মোট ৫৬/- টাকা (ফি ৫০ + টেলিটক সার্ভিস চার্জ ৬)।
এসএমএস পাঠানোর নিয়ম (SMS Format)
• প্রথম SMS: GAZIPURVAT
• দ্বিতীয় SMS: GAZIPURVAT