Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদ সংখ্যা

19

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

30 July 2026

আবেদন শেষ

30 August 2026

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী মোট ১৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


পদের বিস্তারিত

পদের নাম
পদ সংখ্যা
গ্রেড
বেতন স্কেল
সহকারী চিত্রশিল্পী
১ ১৩ ১১,০০০–২৬,৫৯০ টাকা
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
২ ১৪ ১০,২০০–২৪,৬৮০ টাকা
ফটোগ্রাফার
১ ১৪ ১০,২০০–২৪,৬৮০ টাকা
অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর
১ ১৪ ১০,২০০–২৪,৬৮০ টাকা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
১ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গায়ক
১ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা
গাড়ি চালক
২ ১৬ ৯,৩০০–২২,৪৯০ টাকা
অফিস সহায়ক
১০ ২০ ৮,২৫০–২০,০১০ টাকা



শিক্ষাগত যোগ্যতা

১. সহকারী চিত্রশিল্পী

  • ফাইন আর্টস/কমার্শিয়াল আর্টসে স্নাতক/ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি।
  • তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।


২. কৃষি তথ্য কেন্দ্র সংগঠক

  • ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ বা সমমানের ডিগ্রি।
  • তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা।


৩. ফটোগ্রাফার

  • এইচএসসি বা সমমান।
  • স্টিল ক্যামেরা পরিচালনায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।
  • ফিল্ম ডেভেলপিং, প্রিন্টিং, কালার প্রসেসিং, স্লাইড তৈরিতে দক্ষতা।
  • কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা।


৪. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর

  • এইচএসসি বা সমমান।
  • ৩৫ মিমি ও ১৬ মিমি প্রজেক্টর, এমপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণ।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
  • কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা।


৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • এইচএসসি বা সমমান।
  • কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
  • টাইপিং গতি: বাংলা: প্রতি মিনিটে ২০ শব্দ ইংরেজি: প্রতি মিনিটে ২০ শব্দ ৬. গায়ক এসএসসি বা সমমান।
  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সঙ্গীত বিষয়ে ৪ বছর মেয়াদি ব্যাচেলর-ইন-মিউজিক বা সমমানের ডিগ্রি।


৭. গাড়ি চালক

  • জেএসসি বা সমমান।
  • বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স।
  • অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।


৮. অফিস সহায়ক

  • এসএসসি বা সমমান পাস।


বয়সসীমা

৩০ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়।


আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুধু অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। ডাকযোগে, হাতে লেখা বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।


গুরুত্বপূর্ণ শর্তাবলি

  • সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
  • অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল করা হবে।
  • প্রার্থীদের লিখিত, মৌখিক এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • মিথ্যা তথ্য, জাল সনদ বা অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • নিয়োগ সংক্রান্ত সকল তথ্য মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র

  • মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে—
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
  • প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়)
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি
  • জাতীয় পরিচয়পত্র
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • কোটা সংক্রান্ত প্রয়োজনীয় সনদ (যদি প্রযোজ্য হয়)


পরীক্ষার ধরন

  • লিখিত পরীক্ষা
  • মৌখিক পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা (যেসব পদের ক্ষেত্রে প্রযোজ্য)


বিগত পরীক্ষার প্রশ্ন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহকারী মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৬


গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর (FLID)
  • মোট পদ: ১৯টি
  • গ্রেড: ১৩–২০
  • বেতন: ৮,২৫০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • বয়স গণনার তারিখ: ৩০ জুলাই ২০২৬


বিগত পরীক্ষার প্রশ্ন-  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য জরিপ কর্মকর্তা নিয়োগ পরীক্ষা প্রশ্ন ২০২৬

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs