Preparation Academy Logo
+8801611-905232[email protected]
About Us
Privacy Policy
Quick Links
Admission
Job Preparation
Current Affairs
Circulars
Blogs

© 2026 — Copyright Preparation Academy BD. All rights reserved Powered By RiseTank .

Preparation Academy Logo
  • Preparation Academy Logo
    • Home
    • Admission
    • Job Preparation
    • Current Affairs
    • Circular
    • Blogs
    • Plans
  • Log In
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদ সংখ্যা

67

ক্যাটাগরি

সরকারি

আবেদন শুরু

12 March 2026

আবেদন শেষ

23 March 2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


চাকরির ধরণ- সরকারি
প্রতিষ্ঠানের নাম- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Department of Narcotics Control)
মোট পদ ক্যাটাগরি - ১৪টি
মোট জনবল- ৬৭ জন
আবেদন মাধ্যম- অনলাইন

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু- ১২ মার্চ ২০২৬
  • আবেদন শেষ- ২৩ এপ্রিল ২০২৬
  • বয়সসীমা- ১৮–৩২ বছর


পদের বিস্তারিত তথ্য
১. মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদ সংখ্যা: ০১টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সরকার স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) বিষয়ে ডিপ্লোমা।

২. ফার্মাসিস্ট

পদ সংখ্যা: ০৫টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সরকার স্বীকৃত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট থেকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা।

৩. ফিজিক্যাল ইনস্ট্রাক্টর

পদ সংখ্যা: ০১টি
গ্রেড: ১১
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শারীরিক শিক্ষা বিষয়সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি

৪. ল্যাব সহকারী
পদ সংখ্যা: ০৩টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি

৫. ডায়েটিশিয়ান
পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা-স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি

৬. ভোকেশনাল ইন্সট্রাক্টর

পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ

৭. ইসিজি টেকনিশিয়ান

পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ইসিজি বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন।

৮. লিনেন কিপার
পদ সংখ্যা: ০১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৯. টিকেট ক্লার্ক
পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

১০. রেন্ট কালেক্টর
পদ সংখ্যা: ০১টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

১১. সহকারী স্টুয়ার্ড / অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড
পদ সংখ্যা: ০৭টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞান বিষয়সহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

১২. ওয়ার্ড মাস্টার
পদ সংখ্যা: ০২টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

১৩. রেকর্ড কিপার
পদ সংখ্যা: ০৮টি
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

১৪. ল্যাব এটেনডেন্ট

পদ সংখ্যা: ০৭টি
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
যোগ্যতা-স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

বয়সসীমা সংক্রান্ত শর্ত-  ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত

  • সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হবে।
  • কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে।
  • মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।


আবেদন প্রক্রিয়া
১. http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
২. নির্ধারিত অনলাইন ফরম পূরণ করুন
৩. ছবি ও স্বাক্ষর আপলোড করুন
৪. আবেদন সাবমিট করার পর টেলিটক সিমের মাধ্যমে ফি প্রদান করুন
৫. ফি জমা সম্পন্ন হলে আবেদন নিশ্চিত হবে

ছবি ও স্বাক্ষরের সাইজ

  • আবেদনকারীর ছবি- ৩০০ × ৩০০ পিক্সেল
  • স্বাক্ষর- ৩০০ × ৮০ পিক্সেল


Frequently Asked Questions (FAQ)

১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই নিয়োগে মোট কতজন নিয়োগ দেওয়া হবে?
উত্তর- এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৬৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে।
২. আবেদন কবে থেকে শুরু হবে?
উত্তর- অনলাইনে আবেদন শুরু হবে ১২ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে।
৩. আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর-  অনলাইনে আবেদন করা যাবে ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
৪. আবেদন কীভাবে করতে হবে?
উত্তর- প্রার্থীদের dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
৫. আবেদনকারীর বয়সসীমা কত?
উত্তর-  ১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৬. আবেদন ফি কীভাবে জমা দিতে হবে?
উত্তর-  আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
       

Quick Links

  • ← All Circulars
  • Admission Prep
  • Job Preparation
  • Current Affairs
  • Blogs