
পদ সংখ্যা
13
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
01 May 2026
আবেদন শেষ
20 May 2026
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি ভিন্ন পদে ১৪ ও ১৭ গ্রেডে মোট ১৩জন লোক নিয়োগের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ২৯ এপ্রিল ২০২৬ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ০১ মে ২০২৬ তারিখ থেকে আবেদন শুরু হয়ে প্রার্থীরা ২০ মে ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। নিচে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
নিয়োগ সংক্রান্ত সারসংক্ষেপ
পদের নাম ও বিস্তারিত তথ্য
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী শূন্য পদের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:
১। পদের নাম: উচ্চমান সহকারী
o গ্রেড: ১৪
o পদ সংখ্যা: ০২টি
o আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৪
পদ সংখ্যা: ০১টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার চালনায় দক্ষতা; সাঁট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৩। পদের নাম: সার্ভেয়ার ড্রাফটসম্যান
গ্রেড: ১৪
পদ সংখ্যা: ০৪টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-সার্ভে সনদ উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪। পদের নাম: এমই ওভারশিয়ার
গ্রেড: ১৭
পদ সংখ্যা: ০৩টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্স উত্তীর্ণ।
৫। পদের নাম: চেইনম্যান
গ্রেড: ১৭
পদ সংখ্যা: ০৩টি
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ (ছয়) মাস মেয়াদি সার্ভে বা আমিনশীপ কোর্স উত্তীর্ণ।
প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় তথ্য ও সুবিধা
আবেদন করার আগে নিচে উল্লেখিত বিষয়গুলো সতর্কতার সাথে লক্ষ্য করুন:
আবেদন ফি:
যেভাবে আবেদন করবেন
১. ওয়েবসাইট ভিজিট: সরাসরি https://job.shmrmi.gov.bd লিংকে প্রবেশ করুন।
২. আবেদন ফরম পূরণ: অনলাইনে ফরমটি সঠিকভাবে পূরণ করুন। ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৩. ছবি ও স্বাক্ষর: প্রয়োজনীয় ক্ষেত্রে সনদপত্র ও অন্যান্য ফাইল আপলোড করুন।
৪. ফি জমা: নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিন।
৫. প্রস্তুতি: শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হলো।
কারিগরি কোনো সমস্যার ক্ষেত্রে ওয়েবসাইটে থাকা 'Contact Us' পেজ থেকে সাপোর্ট টিকেট তৈরি করুন অথবা [email protected] ঠিকানায় ইমেইল করুন। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.dmlc.gov.bd ভিজিট করতে পারেন।