
পদ সংখ্যা
50
ক্যাটাগরি
ব্যাংক জব
আবেদন শুরু
19 February 2026
আবেদন শেষ
16 March 2026
দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসি ‘রিটেইল সেলস অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং ও সেলস সেক্টরে অভিজ্ঞ প্রার্থীদের জন্য এটি একটি ভালো ক্যারিয়ার সুযোগ। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
বাংকাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
কাজের অভিজ্ঞতা
প্রার্থীর অবশ্যই ন্যূনতম ২ বছরের প্রাসঙ্গিক চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সেলস, মার্কেটিং বা ব্যাংকিং সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
প্রার্থীর ধরন
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
আবেদনকারীর বয়সসীমা নির্ধারিত নয়। যেকোন বয়সের কাজ করতে সক্ষম ও অন্যান্য শর্ত পূরন সাপেক্ষে বাংলাদেশের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন।
দায়িত্ব ও কাজের ক্ষেত্র
বেতন ও সুবিধা
আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা বিদ্যমান থাকবে। সর্বপরি ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকছেই।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ঢাকা ব্যাংকের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ঢাকা ব্যাংক পিএলসি-তে রিটেইল সেলস অফিসার (RSO) বা অনুরূপ পদে নিয়োগের প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। নিচে ঢাকা ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ার সম্ভাব্য ও বিস্তারিত
১. আবেদন যাচাই ও শর্টলিস্টিং (CV Screening): আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর, ব্যাংকের মানবসম্পদ বিভাগ (HR) বা সংশ্লিষ্ট থার্ড পার্টি এজেন্সি (বিডিজবস) সমস্ত আবেদন যাচাই করে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য দক্ষতা সার্কুলারের সাথে মিললে তাকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়।
২. প্রাথমিক বাছাই বা ফোন ইন্টারভিউ (Initial Screening): অনেক সময় ইন্টারভিউ কার্ড দেওয়ার আগে এইচআর বিভাগ থেকে প্রার্থীদের ফোন করা হয়। ফোনে প্রার্থীর যোগাযোগ দক্ষতা, বর্তমান অবস্থান এবং চাকরিটি নিয়ে আগ্রহ যাচাই করা হয়। এটি মুলত প্রাথমিক স্ক্যানিং প্রসেস।
৩. লিখিত পরীক্ষা (Written Test) - ক্ষেত্রবিশেষে: সেলস বা মার্কেটিং পদের জন্য সবসময় বড় আকারের লিখিত পরীক্ষা হয় না। তবে ব্যাংক চাইলে সাধারণ জ্ঞান, ইংরেজি এবং সাধারণ গণিতের ওপর একটি সংক্ষিপ্ত পরীক্ষা নিতে পারে। এই পদের জন্য লিখিত পরীক্ষা অপেক্ষা প্রার্থীর ব্যক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ন।
দ্রষ্টব্য: অনেক ক্ষেত্রে রিটেইল সেলস পদের জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হয়।
৪. ভাইভা বা মৌখিক পরীক্ষা (Interview): এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। রিটেইল সেলস ছাড়াও প্রায় সকল পরীক্ষার বা নিয়োগে ভাইভা অবশ্যিক। এখানে সাধারণত দুটি বোর্ড থাকতে পারে:
৫. চূড়ান্ত নির্বাচন ও নথিপত্র যাচাই (Final Selection & Documentation): ইন্টারভিউতে টিকে গেলে প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। এরপর তার সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি যাচাই করা হয়।
৬. যোগদান ও প্রশিক্ষণ (Joining & Training): সব প্রক্রিয়া শেষ হলে প্রার্থীকে নিয়োগপত্র (Appointment Letter) দেওয়া হয়। যোগদানের পর ব্যাংকের পলিসি, রিটেইল প্রোডাক্ট (যেমন- লোন, কার্ড) এবং কাস্টমার ডিলিং নিয়ে সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন বা ট্রেনিং দেওয়া হয়।
ঢাকা ব্যাংকের রিটেইল সেলস অফিসার (RSO) পদের ইন্টারভিউ সাধারণত আপনার ব্যক্তিত্ব, কথা বলার দক্ষতা এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা যাচাই করার জন্য নেওয়া হয়। যেহেতু এটি একটি সেলস জব, তাই তারা দেখতে চাইবেন আপনি কতটা স্মার্টলি ব্যাংকের প্রোডাক্ট কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন। নিচে সম্ভাব্য প্রশ্নগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হলো।
১. সাধারণ পরিচিতি (General Questions)
ইন্টারভিউ শুরু হয় আপনার সম্পর্কে জানার মাধ্যমে।
২. সেলস ও মার্কেটিং সংক্রান্ত প্রশ্ন (Sales Specific) এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনার কাজই হবে সেলস করা।
৩. ব্যাংকিং প্রোডাক্ট সংক্রান্ত জ্ঞান (Product Knowledge)
ঢাকা ব্যাংকের ওয়েবসাইট থেকে এই বিষয়গুলো একটু দেখে যাবেন:
ইন্টারভিউতে ভালো করার কিছু টিপস:
