
পদ সংখ্যা
42
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
16 August 2026
আবেদন শেষ
06 September 2026
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ১৩তম থেকে ১৬তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এই নিয়োগের জন্য পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য
প্রতিষ্ঠান: বস্ত্র অধিদপ্তর
মন্ত্রণালয়: বস্ত্র ও পাট মন্ত্রণালয়
নিয়োগের ধরন: অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ
মোট পদ: ৪২টি
গ্রেড: ১৩তম থেকে ১৬তম
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদন ওয়েবসাইট: http://dotr.teletalk.com.bd
পদ ও পদের সংখ্যা
১. কম্পিউটার অপারেটর
গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদ সংখ্যা: ৬টি (স্থায়ী-২, অস্থায়ী-৪)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২. উচ্চমান সহকারী
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
পদ সংখ্যা: ৯টি (স্থায়ী-১, অস্থায়ী-৮)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৩. লাইব্রেরী এ্যসিসটেন্ট
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ৫টি (স্থায়ী-১, অস্থায়ী-৪)
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ২০টি (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. হিসাব সহকারী কাম ক্যাশিয়ার
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদ সংখ্যা: ২টি (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায়/বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
চাকরিরত প্রার্থীদের জন্য
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি
কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারীসহ সংশ্লিষ্ট পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থা থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ অনুযায়ী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
পূর্বে বস্ত্র অধিদপ্তরের ২৪ জুলাই ২০২৫ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে উল্লিখিত পদসমূহে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একের অধিক পদে আবেদন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
ভুল, মিথ্যা বা জাল তথ্য/কাগজপত্র পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।
নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে।
কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।
অনলাইনে আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০টা
আবেদনের নির্ধারিত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা Online আবেদন Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি
সকল উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা।
অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা, অর্থাৎ মোট ৫৬ টাকা।
গুরুত্বপূর্ণ: আবেদনপত্র Submit করলেই আবেদন সম্পন্ন হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
অনলাইন আবেদনপত্রে প্রার্থীর:
রঙিন ছবি ৩০০×৩০০ Pixel
স্বাক্ষর ৩০০×৮০ Pixel
আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ KB এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ KB হতে হবে।
আবেদন Submit করার পর Applicant's Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে। Applicant's Copy-তে প্রদত্ত User ID ব্যবহার করে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
SMS পদ্ধতি
প্রথম SMS:
DOTR
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DOTR M27313
এরপর PIN পাওয়ার পর দ্বিতীয় SMS:
DOTR
পাঠাতে হবে 16222 নম্বরে।
পেমেন্ট সফল হলে SMS-এর মাধ্যমে User ID ও Password জানানো হবে।
প্রবেশপত্র
প্রবেশপত্র প্রকাশের বিষয়টি http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে এবং যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে।
SMS-এ পাওয়া User ID ও Password ব্যবহার করে Admit Card ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষার সময় এবং উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষার সময়ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
নোট: আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত ও যোগ্যতা ভালোভাবে পড়ে আবেদন করার পরামর্শ দেওয়া হলো।