
পদ সংখ্যা
41
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
20 August 2026
আবেদন শেষ
20 September 2026
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) রাজস্বখাতভুক্ত সহকারী প্রসিকিউটর পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা- ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্ত
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও পরবর্তীতে সংশোধিত বিধি-বিধান অনুসরণ করা হবে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
ভুল, মিথ্যা বা জাল তথ্য/কাগজপত্র পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
Application Form-এর প্রিন্ট কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সরকারি কোটা বিধি অনুসরণ করা হবে।
নাগরিকত্বের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি সনদ দাখিল করতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে আবেদন গ্রহণ/বাতিল, পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগ কার্যক্রম আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
অনলাইনে আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০টা
Online আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদন ফি
সাধারণ প্রার্থী:
পরীক্ষার ফি ১৫০ টাকা + সার্ভিস চার্জ ১৮ টাকা = মোট ১৬৮ টাকা
অনগ্রসর নাগরিক:
পরীক্ষার ফি ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = মোট ৫৬ টাকা
অনগ্রসর নাগরিক বলতে বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উল্লেখ করা হয়েছে।
অনলাইনে আবেদন
আগ্রহী প্রার্থীদের https://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনপত্রে:
ছবি: ৩০০×৩০০ Pixel
স্বাক্ষর: ৩০০×৮০ Pixel
নির্ধারিত স্থানে Upload করতে হবে।
আবেদন Submit করার পর Applicant's Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
পরীক্ষার ফি প্রদানের নিয়ম
Applicant's Copy-তে পাওয়া User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid নম্বর থেকে দুটি SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
DNC User ID
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNC ABCDEF
এরপর PIN পাওয়ার পর:
দ্বিতীয় SMS:
DNC YES PIN
পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: DNC YES 12345678
পেমেন্ট সফল হলে SMS-এর মাধ্যমে User ID ও Password জানানো হবে।
গুরুত্বপূর্ণ: আবেদনপত্র Submit করলেও পরীক্ষার ফি পরিশোধ না করা পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র
প্রবেশপত্র প্রকাশের তথ্য https://dnc.teletalk.com.bd, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে।
SMS-এ পাওয়া User ID ও Password ব্যবহার করে Admit Card ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। লিখিত পরীক্ষার সময় এবং উত্তীর্ণ হলে প্রযোজ্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।
User ID ও Password পুনরুদ্ধার
User ID জানা থাকলে Teletalk Pre-paid নম্বর থেকে:
DNC Help User User ID
পাঠাতে হবে 16222 নম্বরে।
PIN জানা থাকলে:
DNC Help PIN PIN No
পাঠাতে হবে 16222 নম্বরে।
গুরুত্বপূর্ণ লিংক
অনলাইন আবেদন: https://dnc.teletalk.com.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: www.dnc.gov.bd