
পদ সংখ্যা
75
ক্যাটাগরি
সরকারি
আবেদন শুরু
29 April 2026
আবেদন শেষ
28 May 2026
মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডের মোট ১৮টি ক্যাটাগরিতে মোট ৭৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে এবং আবেদন করার শেষ সময় আগামী ২৮ মে ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৪. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২০
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ০২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৪
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘর
৮. পদের নাম: মডেলার
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৯. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১১. পদের নাম: গ্যালারি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০৪
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১২. পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৩. পদের নাম: ইলেক্ট্রিশিয়ান
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৪. পদের নাম: রিসিপশনিস্ট
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৫. পদের নাম: প্রকাশনা সহকারী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
১৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
১৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৩
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
১৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল
(গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
১। বয়সসীমা ০১-০৪-২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছর। মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১, ২, ৫ ও ৬ ক্রমিক এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ৩ ও ৫ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৩,৪ ও ৭ ক্রমিক এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১, ২, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
8। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে।
৫। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৬। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি-বিধান অনুসরণ করা হবে।
৭। মন্ত্রিপরিষদ বিভাগের ১, ৫ ও ৭ ক্রমিকের ক্ষেত্রে "বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত-২০২০), ২ ও ৬ ক্রমিকের ক্ষেত্রে "সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯", ৩ ক্রমিকের ক্ষেত্রে "মন্ত্রিপরিষদ বিভাগের গ্রন্থাগার (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২২, ৪ ক্রমিকের ক্ষেত্রে "মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮" এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১ হতে ১১ ক্রমিকের ক্ষেত্রে" তোশাখানা ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯" অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৮। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
৯। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১০। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://cabinet.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯-০৪-২০২৬ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮-০৫-২০২৬ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel ×প্রস্ত ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন প্রার্থী একটি user ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ মন্ত্রিপরিষদ বিভাগের ১, ২, ৩, ৪, ৫, ৬, ক্রমিকের এবং তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৭ ক্রমিকের ও তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের ৯, ১০ ও ১১ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীগণের জন্য সকল ক্রমিকের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও
পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS: CABINET
Example: CABINET ABCDEF
Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678.
To pay fee Type CABINET
Example: CABINET Yes 12345678
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for CABINET Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(1) User ID জানা থাকলে: CABINET
(ii) PIN Number জানা থাকলে: CABINET
বিজ্ঞপ্তিতে সরাসরি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই। তবে বলা হয়েছে সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত নিয়োগ বিধিমালা অনুসরণ করা হবে।
২। আবেদনকারীর সকল তথ্য দিয়ে আবেদন ফরম পূরন করতে হবে।;
৩। আবেদনকারীর ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে
৪। আবেদন submit করার আগে সকল তথ্য যাচাই করতে হবে
৫। আবেদন ফি পরিশোধ করতে হবে।
৬। আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে
মন্ত্রিপরিষদ বিভাগ প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করব