
পদ সংখ্যা
33
ক্যাটাগরি
ব্যাংক জব
আবেদন শুরু
12 July 2026
আবেদন শেষ
10 August 2026
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের স্থায়ী নাগরিকরা বাংলাদেশ ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। যারা অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় সরকারি চাকরির সুযোগ।
এক নজরে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
|
বিষয় |
তথ্য |
|
প্রতিষ্ঠান |
বাংলাদেশ ব্যাংক |
|
পদের নাম |
সহকারী পরিচালক (পরিসংখ্যান) |
|
পদ সংখ্যা |
৩৩টি |
|
চাকরির গ্রেড |
৯ম গ্রেড |
|
বেতন স্কেল |
২২,০০০–৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
|
আবেদন শুরু |
১২ জুলাই ২০২৬ |
|
আবেদন শেষ |
১০ আগস্ট ২০২৬ |
|
ফি প্রদান শেষ |
১৩ আগস্ট ২০২৬ রাত ১১:৫৯ মিনিট |
|
আবেদন মাধ্যম |
অনলাইন |
|
আবেদন ফি |
২০০ টাকা |
|
ফি প্রদানের মাধ্যম |
Bangla QR |
চাকরীপ্রার্থীদের আবেদনের জন্য নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে
(১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
(২) এসএসসি থেকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত অন্তত ২টি পরীক্ষায় প্রথম বিভাগ/প্রথম শ্রেণি বা সমমানের GPA/CGPA থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
O Level / A Level / বিদেশি ডিগ্রিধারীদের জন্য
বয়সসীমা- ০১ জুলাই ২০২৬ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স: ৩২ বছর হতে হবে। এর কম বা বেশি বয়স হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন করার নিয়ম
যোগ্য প্রার্থীদের শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময়
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (পরিসংখ্যান) সম্পর্কীত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. বাংলাদেশ ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হবে?
উত্তর- সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদে।
২. মোট কতজন নিয়োগ দেওয়া হবে?
উত্তর- মোট ৩৩ জন।
৩. আবেদন কবে থেকে শুরু?
উত্তর- ১২ জুলাই ২০২৬।
৪. আবেদন করার শেষ তারিখ কত?
উত্তর- ১০ আগস্ট ২০২৬।
৫. ফি জমা দেওয়ার শেষ সময় কত?
উত্তর- ৩ আগস্ট ২০২৬ রাত ১১:৫৯ মিনিট।
৬. আবেদন ফি কত?
উত্তর- ২০০ টাকা।
৭. আবেদন কীভাবে করতে হবে?
উত্তর- বাংলাদেশ ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টালে আবেদন করতে হবে।
৮. কোন বিষয়ে পড়াশোনা করলে আবেদন করা যাবে?
উত্তর- অর্থনীতি, পরিসংখ্যান অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৯. বয়সসীমা কত?
উত্তর- ০১ জুলাই ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর।
১০. শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে?
উত্তর- না। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
১১. বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (পরিসংখ্যান) পদের বেতন কত?
উত্তর- জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, পাশাপাশি অন্যান্য সরকারি ভাতা ও সুবিধা প্রযোজ্য হবে।
১২. ফল প্রকাশ না হলে আবেদন করা যাবে?
উত্তর- না। ১০ আগস্ট ২০২৬ বা তার আগে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফল প্রকাশিত হতে হবে।
১৩. O Level/A Level বা বিদেশি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন?
উত্তর- হ্যাঁ, তবে সংশ্লিষ্ট Equivalence Certificate থাকতে হবে।
১৪. এটি কি স্থায়ী সরকারি চাকরি?
উত্তর- হ্যাঁ। এটি বাংলাদেশ ব্যাংকের ৯ম গ্রেডের সরকারি চাকরি।
